খুলনায় সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা সভা ও সম্মাননা প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনায় ‘জার্নালিজম ফর সুন্দরবন’Ñএর ত্রৈমাসিক সভা এবং সুন্দরবনের প্লাস্টিক দূষণ বিষয়ক প্রতিবেদনের জন্য তিন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বেসরকারি সংস্থা রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুভাশীষ ভট্টাচার্য। সভায় বক্তব্য দেন সাংবাদিক কৌশিক দে, মোস্তফা জামাল পপলু, কাজী শামীম আহমেদ, ইয়াসিন আরাফাত রুমি, প্রর্বী বিশ্বাস, উত্তম ম-ল ও রূপান্তরের জেলা সমন্বয়কারী সাকি রেজওয়ানা।
বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় সুন্দরবনের প্লাস্টিক দূষণ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কৌশিক দে ও মোস্তফা জামাল পপলুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের জীবন ও জীবিকার স্বার্থে সুন্দরবনের দূষণ বন্ধ এবং এর সম্পদ রক্ষায় দেশি-আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিবেদন প্রকাশ করা জরুরি।









