বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

গদাইবিলের বন্ধ ওয়াটার ট্যাংকি চালু, সুপেয় পানির সংকট দূর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
গদাইবিলের বন্ধ ওয়াটার ট্যাংকি চালু, সুপেয় পানির সংকট দূর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গদাইবিল এলাকায় দীর্ঘ এক মাস ধরে বন্ধ থাকা ওয়াটার ট্যাংকিটি পুনরায় চালু করা হয়েছে। কাউন্সিলর পদপ্রার্থী শেখ শফিউল্লাহ মনির ব্যক্তিগত তৎপরতায় এটি চালু হওয়ায় এলাকার শতাধিক পরিবারের সুপেয় পানির সংকট দূর হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওয়াটার ট্যাংকিটি অচল হয়ে পড়ায় এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তেন নারী, শিশু ও বৃদ্ধরা। বিষয়টি জানার পর শেখ শফিউল্লাহ মনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মেরামতের ব্যবস্থা করেন।
এ বিষয়ে শেখ শফিউল্লাহ মনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। আগামীতে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে গদাইবিল এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির স্থায়ী ব্যবস্থাপনাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
ওয়াটার ট্যাংকি চালুর সময় অধ্যাপক আলমগীর কবির, আব্দুর সালাম, প্রীতিশ রায়, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল গফফার ও বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ads small one

শ্যামনগরে তিন বেকারিতে জরিমানা, একটির উৎপাদন বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
শ্যামনগরে তিন বেকারিতে জরিমানা, একটির উৎপাদন বন্ধ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি বেকারির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্যামনগর সদর ও নূরনগর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান কনক।
আদালত সূত্র জানায়, অভিযানকালে শ্যামনগর বাজারের নিউ সুন্দরবন বেকারিকে ১০ হাজার টাকা, রয়্যাল ফুডস বেকারিকে ১০ হাজার টাকা এবং নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রয়্যাল ফুডস ও সোনার বাংলা বেকারিতে সংরক্ষিত বিপুল পরিমাণ নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনার বাংলা বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা আজ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলার সদর, আশাশুনি, কালীগঞ্জ, শ্যামনগর, দেবহাটা, তালা ও কলারোয়াসহ বিভিন্ন এলাকার মন্দিরগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিতব্য এই উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, আলোকসজ্জা ও রথ সাজানোর কাজ শেষ হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সুসজ্জিত রথে বসিয়ে আজ বিকেলে বের করা হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা। ভক্তরা শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রথের দড়ি টেনে এই শোভাযাত্রায় অংশ নেবেন।
উৎসবটি ঘিরে মন্দিরগুলোর পক্ষ থেকে ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ, নামসংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় মাঠগুলোতে বাহারি মেলার আয়োজন করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলাজুড়ে প্রতিটি উপাসনালয় ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

শ্যামনগরে পরিত্যক্ত স্কুল ভবন ধসে অলৌকিকভাবে বাঁচলেন ৬ শ্রমিক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে পরিত্যক্ত স্কুল ভবন ধসে অলৌকিকভাবে বাঁচলেন ৬ শ্রমিক

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে একটি পরিত্যক্ত স্কুল ভবন ভেঙে অপসারণের সময় ছাদ ধসে নিচে চাপা পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন ছয় নির্মাণশ্রমিক। বুধবার সকাল আটটার দিকে উপজেলার ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্যামনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন জুবায়ের হোসেন (২০), মফিজুল ইসলাম (৩৫), মো. আলাউদ্দীন (৪২), ইদ্রিস আলী (৩৮), রানা আহম্মেদ (২৪) ও জয়নাল আবেদীন (৩৩)। তাঁদের বাড়ি কয়রা ও আশাশুনি উপজেলায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর রহমান জানান, সম্প্রতি স্কুলের পরিত্যক্ত দোতলা ভবনটির টেন্ডার সম্পন্ন হওয়ায় ঠিকাদারের লোকবল তা ভাঙার কাজ করছিলেন। বুধবার সকালে শ্রমিকেরা দোতলায় উঠে একতলার ছাদ ছিদ্র করার সময় আকস্মিকভাবে একতলার কয়েকটি পিলার হেলে পড়ে এবং বিকট শব্দে পুরো ভবনটি ধসে যায়।
আহত শ্রমিক মফিজুল ইসলাম জানান, দোতলার মেঝেতে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ পুরো ভবন ধসে মাটির সঙ্গে মিশে যায়। তবে পতনের সময় দোতলার একটি বড় ‘বিম’ ভেঙে একতলার একটি পিলারের ওপর আটকে খিলানের মতো তৈরি হওয়ায় তাঁরা সরাসরি ছাদের নিচে চাপা পড়া থেকে রক্ষা পান। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালায়। আহত শ্রমিকদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।