গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার ৫ নং সলুয়া গোলাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে নুসরাত জাহান ঋতি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে নোয়াকাটী গ্রামের চাকরিজীবী মোঃ শহীদুল ইসলামের মেয়ে। অনিরুদ্ধ বিশ্বাস সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে নোয়াকাটি গ্রামের শিক্ষক উজ্জ্বল বিশ্বাস ও শিক্ষিকা তৃপ্তি রানীর ছেলে। আজমিরা খাতুন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে নাছিরপুর গ্রামের ব্যবসায়ী মোঃ আফজাল গাজীর মেয়ে। বৃত্তিপ্রাপ্ত ৩ শিক্ষার্থী সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। গত বারও শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৪ শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছিল।
বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা হাচিনা সুলতানা বলেন, “বৃত্তিপ্রাপ্তদের সফলতা কামনা করি, তারা নিশ্চয়ই ভবিষ্যতেও ভালো করবে। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকই সাধ্যমত শিক্ষা দান করেছেন। ভবিষ্যতে তাঁরা আরও দক্ষতার পরিচয় দেবেন।“









