ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্ট এর কনফারেন্স রুমে শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান। সভায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজীব, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।












