জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে সংবাদ প্রতিবেদন প্রস্তুত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকা (সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান)। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯ নম্বর আনুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চেচুয়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় চেচুয়া এলাকার ২০ জন তরুণ ও যুব প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্যোগ বিষয়ে আলোচনায় অংশ নেন মৃত্তিকা সংস্থার তরুণ সদস্য মো. আব্দুল আহাদ, জোহুরা খাতুন, ছাবিনা খাতুন, শিরিনা ও রোকন হোসেন। আলোচনায় তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের হার ও তীব্রতা আশঙ্কাজনক হারে বাড়ছে। বায়ুম-লের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনাগুলো খাদ্যনিরাপত্তা, সুপেয় পানি ও মানুষের জীবনযাত্রাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান দুর্যোগ ঝুঁকিগুলোর মধ্যে অতিবৃষ্টি ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এ ছাড়া তীব্র খরা ও দাবানলের ফলে কৃষিজমিতে নেতিবাচক প্রভাব পড়ছে।









