জাল নোট ঠেকাতে ব্রহ্মরাজপুর পশুর হাটে র্যাবের আধুনিক বুথ
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৬। এরই অংশ হিসেবে হাটে জাল নোট শনাক্তকরণ ও নিরাপদ অর্থ লেনদেন নিশ্চিত করতে আধুনিক বুথ স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী ব্রহ্মরাজপুর পশুর হাটে র্যাব-৬-এর সদস্যরা এই বিশেষ কার্যক্রম পরিচালনা করেন। হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা এই বুথে এসে বিনামূল্যে সন্দেহজনক নোটের সত্যতা যাচাই করার সুযোগ পাচ্ছেন।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার জায়েণ উদ্দিন মুহাম্মদ যিয়াদ বলেন, “ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে জাল নোট চক্রের তৎপরতা বাড়ে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন, সেজন্য আমরা এই বিশেষ বুথ স্থাপন করেছি। এছাড়া হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অজ্ঞানপার্টি বা অপরাধমূলক কর্মকা- বরদাশত করা হবে না। মানুষ যাতে নিরাপদে কেনাবেচা করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
র্যাবের পক্ষ থেকে হাট এলাকায় একটি ‘র্যাব সাপোর্ট সেন্টার’ খোলার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হাটে আসা একাধিক ব্যবসায়ী ও ক্রেতা জানান, জাল নোট পরীক্ষার এই উদ্যোগের ফলে তারা নির্বিঘেœ ও দুশ্চিন্তামুক্তভাবে বড় অঙ্কের লেনদেন করতে পারছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, হাটটিতে পশুর সমাগম ও বেচাকেনা ততই জমজমাট হয়ে উঠছে।









