শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

জেলা জাসদ এর সভাপতি ইদ্রিস আলী সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
জেলা জাসদ এর সভাপতি ইদ্রিস আলী সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১ টায় শহরের একটি কনভেনশন হলে বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাঃ মুশতাক হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য এ.টি. এম মহব্বত আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু, যুবজোটের সভাপতি মো. শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর সভাপতি গৌতম চন্দ্র শীল।

 

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। সভায় সর্ব সস্মতিক্রমে অধ্যাপক ইদ্রিস আলীকে সভাপতি এবং দিদারুল আলম হেলালকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি গঠন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

Ads small one

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, তুরাগ থানা পুলিশের একটি দল শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে তুরাগের খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি জানান, পুলিশের ক্রিমিনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং অন্যান্য অভিযোগ রয়েছে।

গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ করার সময় প্রখ্যাত অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অনুমোদনহীন কোনও রাজনৈতিক জমায়েত ঠেকাতে পুলিশ এই কঠোর পদক্ষেপে নামে।

দিনের শুরুতে একই স্থান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা। রাজধানী দিল্লিতে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই সেখানে জড়ো হয়েছিলেন তারা।

তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য চলমান আন্দোলনে দিল্লিতে প্রায় তিন হাজারের বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়।

পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি মানেই নতুন লুকে চমক। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না আর রাজকীয় সাজে তার নতুন ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

 

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির কাজ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

 

পরীমণির চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামারের ছাপ। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা- সব মিলিয়ে ভিন্টেজ লুকে নজর কেড়েছেন তিনি।