বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তালা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তালা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের নেতৃত্বে ক্লাসের একটি প্রতিনিধিদল জেলা পরিষদ প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন তালার প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মান্নান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম আকরামুল ইসলাম, এস এম হাসান আলী বাচ্চু, বি এম বাবলুর রহমান, এস এম জহর হাসান সাগর, পার্থ প্রতিম ম-ল, কাজী জীবন, লিটন হুসাইন, মো. ফয়সাল হোসেন ও মো. হাফিজুর রহমান।

সাক্ষাৎকালে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলার উন্নয়ন, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন ও জনগণের সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

Ads small one

হাইকোর্টের আদেশ গোপন করে সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
হাইকোর্টের আদেশ গোপন করে সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত সম্পন্ন

আশাশুনি ব্যুরো: আশাশুনির চাপড়ায় খেলার মাঠ নিয়ে উচ্চ আদালতে চলমান একটি মামলা গোপন রেখে নি¤œ আদালতে সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ওই জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলাটি করেন এক তৃতীয় পক্ষ। এ ঘটনায় গত মঙ্গলবার (৯ জুন) বিবাদপূর্ণ জমির সরেজমিন তদন্ত সম্পন্ন করেছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে স্থানীয় নিবন্ধিত সার্ভেয়ার শেখ রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম চাপড়া হিন্দোল যুব সংঘের পরিচালনাধীন ‘আমিন উদ্দীন ক্রীড়োদ্যানে’ (খেলার মাঠ) যান। এ সময় মামলার বাদী-বিবাদী উভয় পক্ষের লোকজন, চাপড়া হিন্দোল যুব সংঘের কর্মকর্তা, খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তা সার্ভেয়ারের মাধ্যমে খেলার মাঠ ও ক্লাবের দখলে থাকা পুকুরটি পরিমাপ করেন এবং উপস্থিত সকলের বক্তব্য শোনেন। এ সময় মাঠ ও পুকুরটি ক্লাবের নিয়ন্ত্রণেই রয়েছে বলে উভয় পক্ষ স্বীকার করে।
নথিপত্র সূত্রে জানা গেছে, ১ দশমিক ৩৩ একরের এই জমির এসএ রেকর্ডীয় মালিক ছিলেন শিক্ষক বদর উদ্দীন সরদার। তাঁর মৃত্যুর পর ওয়ারিশরা জমিটি এম এ গফ্ফার সরদারের নামে নাদাবি দলিল করে দেন। পরবর্তী সময়ে গফ্ফার সরদার ১৯৭৭ সালে চাপড়া হিন্দোল যুব সংঘের নামে জমিটি রেজিস্ট্রি করে দেন। ১৯৭৮ সালে ক্লাবটি নিবন্ধন পাওয়ার পর সরকারি অনুদানে পুকুর খনন ও মাঠ ভরাট করে সেখানে খেলাধুলা শুরু হয়। বর্তমান বিআরএস জরিপেও জমিটি হিন্দোল যুব সংঘের নামেই রেকর্ডভুক্ত আছে।
তবে জমির সাবেক রেকর্ড নিয়ে একটি দেওয়ানি মামলায় একতরফা রায় হলে ক্লাব কর্তৃপক্ষ সাতক্ষীরার যুগ্ম জিলা জজ আদালতে আপিল করে। সেখানে নি¤œ আদালতের রায় বহাল থাকলে ক্লাব কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন (মামলা নং-৫১৯/২৬) দায়ের করে। হাইকোর্ট এই জমিতে স্থিতাবস্থা (স্ট্যাটাস-কো) বজায় রাখার আদেশ দেন এবং নি¤œ আদালতের নথি তলব করেন।
উচ্চ আদালতের এই আদেশ গোপন করে সম্প্রতি শিউলি আক্তার নামের এক ব্যক্তি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এসএম আহসান হাবিবসহ চারজনকে বিবাদী করে ১৪৫ ধারায় মামলা করেন। এ ঘটনায় তদন্ত ছাড়াই পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আদালতে মনগড়া প্রতিবেদন জমা দিয়েছেন বলে বিবাদী পক্ষ অভিযোগ করেছে। ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল এই মিথ্যা মামলা ও ত্রুটিপূর্ণ তদন্তের বিরুদ্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

নূরনগর ইউনিয়ন নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
নূরনগর ইউনিয়ন নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাকে নূরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নূরনগরের তানভীর কনভেনশন সেন্টারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়ন জামায়াতের আমির ডা. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা নায়েবে আমির অধ্যাপক এস এম ফজলুল হক, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল এবং উপজেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কুশখালী হাড়িয়াঘাটা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
কুশখালী হাড়িয়াঘাটা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে সাতক্ষীরার দক্ষিণ কুশখালী হাড়িয়াঘাটা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তীব্র গরম উপেক্ষা করে চোখধাঁধানো এই ঘোড়দৌড় উপভোগ করতে দুপুরের পর থেকেই সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারো ক্রীড়ামোদী মানুষের ঢল নামে মাঠজুড়ে।
ব্যবসায়ী ও সমাজসেবক আজিয়ার রহমান টালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাসকিন আহমেদ চিশতী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির এক অনন্য মূলভিত্তি। বর্তমান যুগের তরুণ ও যুবসমাজকে মারাত্মক মাদকাসক্তি, ক্ষতিকর মোবাইল আসক্তি এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের সুস্থ বিনোদন ও মাঠপর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। চমৎকার এই আয়োজন গ্রামীণ সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু ও সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের (রাইডার) হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৮ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীদেরও যথাক্রমে সাড়ে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
স্থানীয় সমাজসেবকরা জানান, গ্রামীণ সংস্কৃতির এই ধারা বজায় রাখতে আগামী বছরগুলোতেও এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন ধরে রাখা হবে।