তালায় প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন পালন
তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে সংবাদকর্মী ও স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন এবং ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সহকর্মী ও অতিথিরা সভাপতি সেলিম হায়দারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।









