তালায় বাসন্তী পূজাম-প পরিদর্শন ও মতবিনিময় করলেন জিল্লুর রহমান
নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জাসাসের আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরুলিয়া পূজামন্দির এবং ৩ নম্বর ওয়ার্ডের বড় কাশিপুর কালীমন্দিরসহ কয়েকটি পূজাম-প পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপি, জাসাস ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ম-প পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য জিল্লুর রহমানকে ধন্যবাদ জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।












