সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালায় রেকর্ডীয় পৈতৃক সম্পত্তিতে থাকা ঘরবাড়ি ভাংচুর, হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম।

লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম জানান, তালা মৌজার ৮৯ নম্বর জেএলের সাবেক ৩৭৮ ও হাল ৫১৪ দাগের ১২.১২ শতক পৈতৃক সম্পত্তি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ২০১৭ সালে উক্ত সম্পত্তি দখলের অপচেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে এসএ রেকর্ডীয় ওয়ারেশ দাবি করে সৈয়দ আবু নছুর নামে এক ব্যক্তি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করলেও আদালত তা খারিজ করে দেন। এরপর থেকে তারা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার সকালে হাজরাকাটি গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মো: নুরুল ইসলাম লোকজন নিয়ে তাদের পৈতৃক সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে শহীদুল ইসলামের ছোট ভাই যুবদল নেতা জাহিদুল ইসলাম লাল্টু, ছেলে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: সাইফুল ইসলাম ও বড় বোন তহমিনা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই পুনরায় ভাংচুর চালায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিএনপি নেতা আরো বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করার কারণে আমরা চরম নির্যাতনের শিকার হয়েছি, আমার বিরুদ্ধে ৬টি রাজনৈতিক মামলা পর্যন্ত দায়ের হয়েছিল। আওয়ামী লীগ আমলেও যে জমি দখল করা সম্ভব হয়নি, বর্তমানে কতিপয় নেতার ইন্ধনে সেই জমি নূরুল ইসলাম প্রকাশ্যে পুলিশ প্রশাসনের সামনে দখল করে নিচ্ছে।” এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সুরক্ষার ব্যবস্থা না করে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয় বলেও জানান তিনি।

বর্তমানে ভূমিদস্যু দখলদার চক্রের অব্যাহত হুমকি-ধামকিতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে, পৈতৃক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও বিচার দাবি জানান ভুক্তভোগী পরিবারটি।

Ads small one

যুগীপোতা উন্নয়ন সংগঠনের সভা ও মধ্যাহ্ন ভোজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
যুগীপোতা উন্নয়ন সংগঠনের সভা ও মধ্যাহ্ন ভোজ

‎নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা উন্নয়ন সংগঠনের মাসিক সভার আয়োজন করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আবুল কাশেম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি রবিউল ইসলাম, উত্তরণ প্রতিনিধি ইমদাদুল হক, সিরাজুল ইসলাম, ফাওজুল কাবীর, শরিফুল ইসলাম, স্মৃতিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

 

সংগঠনের পক্ষ থেকে মধ্যান্হ ভোজের আয়োজনে সংগঠনের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন। সভায় বিগত মাসের রেজুলেশন পাঠ ও অনুমোদন, পানির প্লান্ট নিয়ে আলোচন, সঞ্চয় ও লোন ও সংগঠনকে আরও শক্তিশালী করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎[এছাড়া উত্তরণ প্রতিনিধিরা সংগঠন টি আরও শক্তিশালী করা যায় কি ভাবে সে বিষয়ে আলোচনা করেন] এতে যুগিপোতা উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ অনেক খুশি এবং সংগঠনের সকল সদস্যরা একতাবদ্ধ হয়ে আরও ভালো কিছু করবে বলে আশা করছেন।

বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মাসুদ রানা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা।

‎প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র এবং আবদুল্লাহ আল মামুন। ‎এছাড়া উপস্থিত ছিলেন সদর উত্তর থানা শাখার অফিস সম্পাদক ত্বহা আল মাহি ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হোসেন।

‎‎উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

বকচরা মাদ্রাসা পরিদর্শন করলেন নায়েম এর ডেপুটি ডাইরেক্টর ড. আজিজুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বকচরা মাদ্রাসা পরিদর্শন করলেন নায়েম এর ডেপুটি ডাইরেক্টর ড. আজিজুল ইসলাম

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের ডেপুটির ডাইরেক্টর ড.আরিজুল ইসলাম ও ঝিনাইদহ শৈলকূপা সরকারি কলেজের প্রভাষক আসাদুজ্জামান সোমবার সকাল ১০ টায় বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে ড.আরিজুল ইসলাম মাদ্রাসার সুপার রমজান আলীকে ইন হাউজ ট্রেনিং, শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিন থেকে চারটি মাদ্রাসার ৩০ থেকে ৪০ জন শিক্ষকদের নিয়ে একটি ইন হাউজ ট্রেনিং করার ব্যবস্থা করলে একজন ইন্সটেক্টর দিবেন বলে তিনি মাদ্রাসার সুপারকে আশ্বস্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি