তালায় সরকারি রাস্তার উপর বাথরুমের হাউস, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা
খলিশখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চাঁদপুর গ্রামে জলিল খা নামে এক ব্যক্তি সরকারি রাস্তার উপর বাথরুমের হাউজ করায় দুই প্রতিবেশীর মধ্যে ব্যাপক উত্তেজনায় বিরাজ করছে। যে কোন মূহূর্তে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
এদিকে এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও সেটা মেনে নেয়নি জলিল খা। এই ঘটনায় প্রতিবেশী বাবুল হোসেন বাবু তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার একটি অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য ইসলামকাটি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে নির্দেশ দেন। ভূমি সহকারি কর্মকর্তা সরজমিন তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেছেন। এ বিষয়ে ভূমি সহকারী কামকর্তা জাকির হোসেন জানান, আমি ম্যাপ অনুযায়ী রিপোর্ট প্রদান করেছি। এখন তারা যদি না মানে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দেখবে।
অন্যদিকে ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লাকি বেগম জানান, সম্পূর্ণ জোর করে জলিল খা ওই বাথরুমের হাউজ তৈরি করেছে। এ নিয়ে কয়েকবার সালিশ করলেও তিনি মানতে নারাজ। অন্যদিকে অভিযুক্ত জলিল খা বাড়িতে না থাকায় তার পুত্র জুয়েল খা জানান, আমার বাথরুমের হাউজের ওপাশে এখনো ১০ ফুট জায়গা রয়েছে। মাপ জরিপে আমাদের জমি না হলে হাউজ ভেঙে নেব। নইলে সরকারি লোক এসে ভেঙে দিয়ে যাক।
এই ঘটনা নিয়ে দুই প্রতিবেশিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা বিরাজ করছে।









