তালায় সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরি
সংবাদদাতা: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বদর মোড় হরি তোলা এলাকায় এক সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্তা সাবেক সেনা সদস্য মো. রবিউল ইসলাম মামলার কাজে আদালতে এবং পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন। এ সুযোগে ঘরের একাধিক তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি তছনছ করে নগদ ৬৪ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরচক্র। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।










