শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, বাড়ছে উৎপাদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, বাড়ছে উৎপাদন

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া এলাকার খড়ের ডাঙ্গা-বাঁশখালী বিলে প্রায় ৫০ বিঘা এক ফসলি জমিতে বিগত দুই দশক ধরে মৎস্যচাষ হচ্ছে। এতে পতিত জমিতে অর্থনৈতিক সম্ভাবনা তৈরির পাশাপাশি জমির মালিকেরা নিয়মিত হারির (ইজারা) টাকা ও বছরে একবার ধান চাষের সুযোগ পাচ্ছেন।

বর্তমানে ঘেরটি পরিচালনা করছেন কামরুল গাজী। তিনি জানান, ৫০ বিঘা জমিতে ৫৫ জন মালিকের মধ্যে ৫২ জন মৎস্যচাষের অনুমতি দিয়েছেন। অবস্থানভেদে বিঘা প্রতি বার্ষিক ৮ হাজার থেকে ১৮ হাজার টাকা হারি দেওয়া হয়। তবে ঘের পরিচালনায় কিছু স্থানীয় ব্যক্তি নানাভাবে বিঘœ ঘটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় জমির মালিক আব্দুল গফুর জানান, পূর্বে বর্ষাকালে জমিতে দীর্ঘদিন পানি ও শ্যাওলা জমে থাকত, যা পরিষ্কারে বাড়তি খরচ হতো। এখন মৎস্যচাষের কারণে হারি পাওয়ার পাশাপাশি মৌসুমভিত্তিক ধান চাষও সম্ভব হচ্ছে।

এলাকাবাসী জানান, বিলে একটি জলকপাট (গেট) থাকায় প্রয়োজন অনুযায়ী পানি নিষ্কাশন করা যায়। সরেজমিনে পরিদর্শনকালে এলাকায় কোনো জলাবদ্ধতার দৃশ্য দেখা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিবেশের ভারসাম্য ও সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে মৎস্যচাষ বজায় রাখলে এক ফসলি জমির উৎপাদনশীলতা আরও বাড়বে।

Ads small one

কালিগঞ্জে ১১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
কালিগঞ্জে ১১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শিবির

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা। ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক জেলা শিবির সভাপতি মাওলানা রুহুল আমীন, জেলা শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন, অফিস সম্পাদক মো. নাহিদ হাসান ও সেক্রেটারি মো. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই ও স্টিকার তুলে দেন অতিথিরা।

কেশবপুরে চিকিৎসককে মামলায় ফাঁসানোর অভিযোগ, রোগীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
কেশবপুরে চিকিৎসককে মামলায় ফাঁসানোর অভিযোগ, রোগীদের বিক্ষোভ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর বাজারের পল্লী চিকিৎসক ইমদাদুল হককে ‘মিথ্যা মামলায়’ ফাঁসানোর প্রতিবাদে ও তাঁর চিকিৎসাসেবা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বিকেলে ভালুকঘর বাজারে স্থানীয় রোগী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের মতে, ইমদাদুল হক দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে ও বিনামূল্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। গত ৩০ আগস্ট পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সংঘর্ষ থামাইতে গেলে তাঁকেও মামলার আসামি করা হয় বলে পরিবারের দাবি। মামলার পর থেকে তিনি এলাকাছাড়া থাকায় চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

মামলার বাদী আজহারুল ইসলাম আজুর দাবি, ঘটনার সময় ইমদাদুল হক উপস্থিত ছিলেন এবং সেটির প্রমাণ রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে নির্দোষ ইমদাদুল হককে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কামালনগর এলাকার লেকভিউ মেঘনা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে এবং প্রাক্তন প্রধান শিক্ষক অলোক কুমার তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা এবং সাবেক মহিলা কাউন্সিলর ফারহাদীবা খান সাথী। এছাড়া সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও মো. আইয়ুব হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থী আনিছুর রহমান, মো. জোবায়ের সালমান ও তাইয়েবুর রহমানের হাতে মেধা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকার ১৪ জন অবসরপ্রাপ্ত ও বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা শেষে অনুষ্ঠিত মাসিক সভায় এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।