দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না: নগরঘাটায় এমপি ইজ্জত উল্লাহ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কোনো দুর্নীতি করিনি এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। কোনো নেতা, কোনো কর্মকর্তা, কোনো দুর্নীতিবাজ কিংবা কোনো চাঁদাবাজ, কেউই ছাড় পাবে না।
তিনি বলেন, নির্বাচনে আমি দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হলেও এখন আমি শুধু একটি দলের প্রতিনিধি নই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। এ পর্যন্ত যে সরকারি বরাদ্দ পেয়েছি, তা জনগণের কল্যাণে বণ্টনের চেষ্টা করেছি এবং প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, “যাদের ওপর সরকারি সহায়তা বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা অযোগ্য ব্যক্তিকে সুবিধা দিয়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। বিষয়টি যাচাই করে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী পাঁচ বছর আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির ও দলটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. কবিরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মেহেদী হাসান পলাশ, যুব বিভাগের সভাপতি মো. জাহিদ হাসান, পোড়ার বাজার কমিটির সভাপতি মো. সাইদুল আলম বাবলু এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।











