মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ

দীপঙ্কর বিশ্বাস: মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল।
শুক্রবার (১ মে) দেবহাটা উপজেলা শ্রমিক দল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও নারী শ্রমিক দলের আয়োজনে সখিপুর ইউনিয়ন চত্বর হতে একটি র‌্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশে সমাবেত হয়।

 

সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা মহিলা শ্রমিক দলের সভানেত্রী সাজু পারভিন, সাধারণ সম্পাদক আলেয়া খাতুন, সহ-সভাপতি আনোয়ারা খাতুন, রোজিনা পারভীন প্রমুখ।

 

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

 

 

 

Ads small one

সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

নিজস্ব প্রতিনিধি: আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও সহকারী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ। উপজেলা জামায়াতের সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং ভোমরা, আলীপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়নের রুকনরা অংশ নেন।

দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: “সবুজ ও সহনশীল গ্রাম, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ”Ñএই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় দুটি গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাতী গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ করে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব করতে বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরি, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Oplus_131072

কেএম রেজাউল করিম, দেবহাটা: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”Ñএই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার ম-ল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবুল তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিওকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা জরুরি।