দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মরহুম লিয়াকত আলীর ছোট বোনের ইন্তেকালে শোক প্রকাশ
দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম লিয়াকত আলীর ছোট বোন শামসুন্নাহার মনির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটি।
সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর শেখ আমির হোসেন, সভাপতি প্রভাষক স্বদেশ সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম নাজমুল হাসান এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আরও শোক প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে অধ্যক্ষ মল্লিক ওহিদুজ্জামান, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, আবু আসলাম বাবু, মাহবুবুর রহমান খোকন, সিরাজ উদ্দিন সেন্টু, জাহাঙ্গীর চৌধুরী টিপু, ইমন শেখ, ইব্রাহিম মনির, আকরাম মল্লিক, রতন কুমার সাহা, আলমগীর হোসেন, মো. রাসেল হোসেন, অধ্যাপক এস এম শাহাজান, খান তরিকুল ইসলাম, কামাল হোসেন, বিজন বাহাদুর, সমরেশ বিশ্বাস এবং অ্যাডভোকেট ওসমান গনিসহ অন্যান্যরা। প্রেসবিজ্ঞপ্তি






