শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নিঃশ্বাসে মায়াবী আবাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
নিঃশ্বাসে মায়াবী আবাস

বাপী নাগ

কোনো একদিন যদি বোঝো আমার মায়ার কত গভীরতা,
অনুভব হবে কতখানি জুড়ে আছো-অস্তিত্বের তুমি পূর্ণতা।
শুধু হৃদয়ের গভীরে নয়, রেখেছি তোমায় নিঃশ্বাসে,
সয়নে-স্বপনে তোমারই ছবি ভাসে মনের আকাশে।
তোমায় প্রতিটি ক্ষণ দেখতে ইচ্ছে করে, জানি না কী যে হয়.!
তোমার মুখের মায়াবী হাসি দেখলেই এ হৃদয় ভরে যায়।
বিধাতা তোমায় গড়েছেন কী অপরূপ ওই মায়ায়,
আমার দুটি নয়ন সৃষ্টি করেছেন তোমায় দেখার আশায়।
জানো কি তুমি, প্রতিটি প্রভাতে প্রথম তোমাকেই দেখি,
নয়ন মেলে তোমার ছবি দেখে দিনের সূচনা লিখি।
এ কেমন মায়া, এ কেমন টান-বোঝানো যে ভার,
তুমি আছো হৃদয় জুড়ে, এ অনুভব অনিবার্য।
পাওয়া-না-পাওয়ার ঊর্ধ্বে তুমি, অনুভূতির এক ঠিকানা,
তোমায় ঘিরেই বেঁচে থাকাÑএ মায়ার নেই কোনো সীমানা।

Ads small one

দহনদগ্ধ হেমন্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
দহনদগ্ধ হেমন্ত

আসাদুজ্জামান খান মুকুল
হেমন্তের আজ রূপ ভয়ংকর মাটি চিরে বাড়ছে জ্বালা,
তৃষ্ণায় ফাটে ধূ-ধূ প্রান্তর দিনের বুকে আগুন ঢালা।
হিমের দোরে ক্রুদ্ধ তপন গ্রীষ্মকালের দর্প হারে,
দহন-দাপে জ্বলছে জীবন বাঁচা দায় এই তাপের ভারে।

ধানের গাছও মুমূর্ষু প্রায় শিকড়ে নেই রসের ধারা,
শস্য পুড়ে যায় মাঠে প্রায় কৃষক কেঁদে দিশেহারা!
তপ্ত বাতাস চাবুক হানে শুকিয়েছে খাল-বিল নদী,
বিবর্ণ মাঠ ছাতকসম চায় বরিষা নিরবধি!

আকাশ-জোড়া ঘোর শূন্যতা, সূর্য ছোড়ে বিষাক্ত শর,
দেশের বুকে হাহাকার আজ প্রকৃতির রঙ মলিন ধূসর।
ঊর্ধপানে মেঘ ভেসে যায় নেমে এসে দেয় না সাড়া,
শিউলি-কুঁড়ি শুকায় তাপে শারদ-শোভা ছন্নছাড়া!

সততা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
সততা

 

গৌতম মন্ডল
সততা হলো জীবনের আলো,
সত্যের পথে চলা,
মিথ্যার কাছে মাথা নত নয়,
ন্যায়ের কথা বলা।

অসৎ পথে সুখের খোঁজে
যারা বেড়ায় ঘুরে,
একদিন তাদের মুখোশ খুলে
সত্য আসে ফিরে।

সততার পথ কঠিন হলেও
শান্তি থাকে মনে,
সৎ মানুষের সম্মান থাকে
সবার হৃদয় কোণে।

অর্থ দিয়ে সব কেনা যায়,
কেনা যায় না মান,
সততা যার জীবনের সম্পদ,
সেই তো প্রকৃত মহান।

অক্টোবরের শেষদিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
অক্টোবরের শেষদিন

সুজন হোসেন
অক্টোবর শেষ হয়ে যাচ্ছে ধীরে, আরেকটু রয়েছে বাকি তাহ
যেতে যেতে বিনষ্ট করল মোর অবকাশ আর ভালো লাগা।
মোর দেহ ক্ষয় করেছে শহর আর অবসর ক্ষয় করলো সে,
মোর অবসর নষ্টের জন্যই কেবল হয় তাহার আগমন।

অন্তর ভাঙলো, দেহ ভাঙলো পরিশেষে অবসর ভাঙলো,
অক্টোবরের শেষ বর্ষণে মোর শেষ অবকাশ ভাঙলো।
ইচ্ছে করিলাম আজিকে দিগন্ত পেরুবো, যাবো অজানায়
ইচ্ছে ছিল উড়বো আকাশে, উঠব ফুঁড়ে একেবারে মহাকাশ।
ইচ্ছে আজিকে রংধনু আনবো, মাখিয়ে দেবো তোমার গালে,
তুমি ছুঁয়ে দেখবো তাহা, তোমার কোমল আঙ্গুলি স্পর্শে।
ইচ্ছে ছিল প্রজাপতির সাথে উড়বো, ফুলে বসবো,
তোমার জন্য মিশরের কোনো উদ্যান থেকে মধু আনবো,
অথবা ফুল আনবো ব্যাবিলনের সে উদ্যান থেকে।
মনে মোর ইচ্ছে ছিল আজিকে ভালোবাসবো নিজেকে,
এবছরে কেবল আজি নিজেকে ভালোবাসা যায়।
ইচ্ছে আরো ছিল মোর হেমলক পান করার ভীষণ,
ইচ্ছে ছিল দেখতে নিজেকে মারতে লাগে কেমন।
এটুকু জীবনে না করা হলো হত্যা না হওয়া হতো হত্যা,
আজিকে এ অবসরে মোর ইচ্ছে ছিল ভীষণ তাহার।

তব যত ইচ্ছে সব বিনষ্ট হলো এই বর্ষণের,
চার দেওয়ালে আবদ্ধ আমি যেনো চার হাজার বছর সেখা!
আজকে বড্ড বিষাদের লাগে এ ঋতুকে,
কিছুকাল আগ লিখেছিলাম এই ঋতুর গুণগান,
আজিকে অবসর নষ্টের করছি তারই বদনাম।
যেমন বদনাম আর সুনাম করি প্রেমিকাকে মোরা,
বস্তুত পৃথিবীর সবচেয়ে বদনাম প্রক্তনের হয়,
তব কিছুকাল আগে সবথেকে প্রশংসা তারই হতো।