মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক হামিদুল ইসলাম খান (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথা ও পায়ে প্রচ- আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আহত সাংবাদিক হামিদুল ইসলামের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ইয়াছিন আলী, সহসভাপতি খাঁন নাজমুল হক, প্রভাষক নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, সাংবাদিক শাহীন আলম ও আবদুল্লাহ আল মামুন।

Ads small one

কপিলমুনিতে কাচির কোপে ৩ ভাই জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
কপিলমুনিতে কাচির কোপে ৩ ভাই জখম

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ধারালো কাচির কোপে তিন ভাই জখম হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে।
আহত তিন সহোদর হলেন রেজাকপুর গ্রামের শেখ আব্দুল আলীমের ছেলে শেখ বাবলু (৩৫), শেখ লাভলু (৩০) ও শেখ ডাবলু (২৭)। স্থানীয়দের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
আহতদের পরিবারের অভিযোগ, সোমবার রাতে একই গ্রামের মোঃ হাফিজুর গাজী ও তাঁর ছেলেরা শেখ বাবলুকে মারধর করে। মঙ্গলবার সকালে বাবলুর ভাইয়েরা এ বিষয়ে জানতে চাইলে হাফিজুর গাজী, তাঁর ছেলে অপু গাজী ও ভাই দিপু গাজী তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো কাচি দিয়ে তাঁদের ঘাড়, মাথা ও হাতে কোপানো হয়।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে শেখ বাবলু ও শেখ লাভলুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার জেরে স্থানীয়দের মারধরে হাফিজুরের ছেলে অপু গাজী আহত হলে তাকেও পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।
হাফিজুল গাজী বলেন, তাঁর ছেলে মাদকসেবী এবং তাকে মারধর করা ভুল হয়েছে। অন্যদিকে আহতদের বাবা শেখ আব্দুল আলীম জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ছেলেদের কোপানো হয়েছে। পাইকগাছা থানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি গঠন

পাটকেলঘাটা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি, মো. তুহিন হোসেনকে সহসভাপতি এবং মোহাম্মদ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটা থানা শাখার ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, পাটকেলঘাটা থানা শাখার মাওলানা মুফতি মইনুদ্দিন বুখারী ও ইসলামী যুব আন্দোলনের পাটকেলঘাটা থানা শাখার সভাপতি আব্দুল আলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা বজায় থাকবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।

কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

পত্রদূত ডেস্ক: কলারোয়ায় এক সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও তাঁকে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রদীপ দে ওরফে গপা ডাক্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৈনিক পত্রদূত ও সংবাদ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারের ‘দিশা ফার্মেসী’তে যান। সেখানে তিনি ফার্মেসির মালিক ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলছিলেন। এ সময় ক্ষেত্রপাড়া গ্রামের প্রদীপ দে ফার্মেসিতে প্রবেশ করে সাংবাদিক আব্দুর রহমানকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করতে থাকেন।
একপর্যায়ে প্রদীপ দে দাবি করেন, পুলিশে তাঁর আটকের ঘটনায় বিপুল টাকা খরচ হয়েছে এবং বাজারে আসতে হলে সাংবাদিক আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা দিতে হবে। এ সময় তিনি ওই সাংবাদিককে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, প্রদীপ দে ওরফে গপা ডাক্তারের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে প্রদীপ দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।