বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সাতক্ষীরায় কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সাতক্ষীরায় কর্মশালা

সংবাদদাতা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ‘২৬) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পেশাজীবী গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান।

প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর সহকারী পরিচালক ইঞ্জি: উসমান সরওয়ার আলম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিয়ার রহমান, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান পেশাজীবী চালকের উদ্দেশ্যে সড়কে শব্দ দূষণ, দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক নিরাপত্তা বিষয়ক দিক নির্দেশনা মুলক বক্তব্যে প্রদান করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি চালকগণ অংশগ্রহণ করেন।

 

 

Ads small one

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে উপকরণ বিতরণ

জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবকের মাঝে বিভিন্ন চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে। কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য ও জেন্ডার অফিসার নওমী বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় গাবুরা এলাকায় স্বাস্থ্যসেবার মান প্রত্যন্ত হওয়ায় জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। এই স্বাস্থ্য স্বেচ্ছাসেবকেরা সঠিকভাবে কাজ করলে এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

প্রকল্পের পক্ষ থেকে স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের মাঝে ১৫টি ফার্স্ট এইড বক্স, ছাতা, বিপি মেশিন, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার, থার্মোমিটার, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধ ও ব্যান্ডেজ সামগ্রী বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

 

 

বাঁশদহা ইউনিয়ন বিএনপি নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
বাঁশদহা ইউনিয়ন বিএনপি নেতার পদত্যাগ

সংবাদদাতা: ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির প্রাথমিক সদস্য ও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন বিএনপির নেতা আজিজুর রহমান। তিনি জেলা বিএনপির সদস্যসচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে আজিজুর রহমান উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য ও ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদকসহ সব পদ থেকে পদত্যাগ করলেন। এখন থেকে দলের সঙ্গে তাঁর আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

 

 

 

 

হাবিবুল ইসলামকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
হাবিবুল ইসলামকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান।