প্যাকেজড পানি ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সঙ্গে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তামীম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
সমিতির সহ-সভাপতি সুমিত ঘোষের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মির্জা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান তানভীর নিরাপদ পানি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা ব্যাখ্যা করেন। আগামী এক মাস পর থেকে প্রতিটি বোতলজাত পানির কারখানায় নিয়মিত তদারকি অভিযান চালানো হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।









