প্রবন্ধ/নান্দনিক চৈতন্যের রহস্যে মুকুলিত
তৈমুর খান
কবিই কবিতার যুগ পাল্টে দিতে পারেন। গতানুগতিকতা, যান্ত্রিকতার কচকচানি থেকে কবিতাকে ভিন্ন পথে তিনিই চালিত করতে পারেন। এই সময়ে বাংলা কবিতায় নতুন স্বর শোনার জন্য পাঠককেও অপেক্ষা করতে হয়। দূরদৃষ্টিসম্পন্ন কবির তীক্ষè বোধশক্তি এমনই যে সমস্ত বিশৃঙ্খলাকে সুচারুভাবে প্রকাশ করার ক্ষমতা লাভ করেন। এ বিষয়ে র্যাঁবো বলেছিলেন ‘ঞযব চড়বঃ সধশবং যরসংবষভ ধ ারংরড়হধৎু নু ধ ষড়হম, রসসবহংব ধহফ ৎবধংড়হবফ ফবৎধহমবসবহঃ ড়ভ ধষষ ঃযব ংবহংবং.’ কিন্তু কবির যদি এই ক্ষমতা না থাকে তাহলে অন্ধ অনুকরণে অনুসরণেই কবিতা লিখে যাবেন সারাজীবন। কবিরা যেন একই মেসে বসবাসকারী একই অভিশাপ বহনকারী সৈনিক। কেউই আলাদাভাবে বেরিয়ে আসতে পারছেন না।
কিন্তু গোলাম রসুল (১৯৫৯) প্রথম থেকেই ভিন্নপথের অনুসন্ধানী কবি। তাঁর প্রকাশিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ‘মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়’ (অগাস্ট, ২০১৪) পাঠ করার পর এই ধারণা আরও পূর্ণতা পেল। কবিতা পাঠের চিরাচরিত অভ্যাসের ধারা বদলে গেল। মনকে ছেড়ে দাও, যেখানে ইচ্ছে যাক। যা খুশি ছবি আঁকুক। যে কথা শোনার সাধ, শুনুক। নাস্তিকের এক ঈশ্বর থাকে, সে ঈশ্বরকে নাস্তিকই চেনে। আস্তিক্যের বোধে কে তাঁকে ধরবে? গোলাম রসুলের কবিতা মনোভূমির স্বয়ংক্রিয় আদিস্তর। প্রাগৈতিহাসিক চেতনাকে সভ্যতার প্রাচুর্যের দিগন্তে তিনি ছড়িয়ে দিয়েছেন। পার্থিব উপাদানের সঙ্গে প্রাণের স্পন্দনকে মিলিয়ে দিয়েছেন। কেউ কেউ এই বোধের কবিতাকে ংঁৎৎবধষরংস বলে মনে করতে পারেন। ঝঁৎৎবধষরংস-এর মূলকথা হল ‘ধ সুংঃরপধষ ড়িৎষফ ড়ভ ঢ়ধৎধফড়ী ধহফ ংঁৎৎবধষরংস’ (চ. উধারবং) অর্থাৎ মানুষের অবচেতন মনের বিশৃঙ্খল শিল্পরূপ। কিন্তু এই কবি এই ধারণারও ঊর্ধ্বে পৌঁছে গেছেন। কবির আত্মগত স্বয়ংক্রিয়তা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় চালিত হয়েছে। সমস্ত বিশৃঙ্খলতার মধ্যেও একটা মহাব্যাপ্তির সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। কবি তাঁর অহমকে সর্বভূতে যেমন বিলীন ক’রে দিয়েছেন, তেমনি সর্বভূতেষু থেকেই আত্মস্বরূপকে নির্ণয়ও করতে পেরেছেন। তাই লিখতে পেরেছেন চেতনার ব্যাপ্তি যা কবিতায় ‘আমাদের’ সর্বনামে ফিরে এসেছেÑ
‘বৃষ্টি নামলো। আমরা একসঙ্গে কাঁদতে আরম্ভ করলাম। আমাদের সামনে পৃথিবী ভিজছে। আকাশে পেনসিলের শুকনো দাগগুলো আর নেই। আর সেই বৃষ্টির মধ্যে আমরা পান করছি ভূমির নিচের জল। কিছুটা উগ্র হয়ে আসছে ইঁদুরের যন্ত্রণা।’
ঝঁৎৎবধষরংস-এ নির্জীব বস্তুও প্রাণ পেতে পারে, কিন্তু সর্বব্যাপী ব্রহ্মচেতনায় নির্জীব বস্তুর সঙ্গে সজীব বস্তুর তফাত ঘুচে যায়। কবি এই সর্বব্যাপী বোধের প্রাজ্ঞতা থেকেই তাঁর শেকড়ের টান অনুভব করেন বলেই হরিণ, বাঘ, সিংহ, ইঁদুর, ঘোড়া, পাখি, গোরুর পাল প্রভৃতি প্রাণীর প্রবৃত্তিগুলিকে অবচেতনেও দেখতে পান। কাঠের মধ্যেই বিরাজ করে গাছের অবস্থিতি ও উষ্ণতা। মাটিও প্রাণের বৈরাগ্য চেনে। বৃষ্টি জঙ্গলের গাছের পাতায় ‘ড্রাম’ বাজায়। ‘ড্রাম’ আধনিক সভ্যতার বাজনা, কিন্তু প্রাগৈতিহাসিক অথবা আদিম উপাদানেই তা স্বয়ংক্রিয়তা পায়। বাঘের লাফিয়ে চাঁদ ধরার প্রয়াসের মধ্যেও এই প্রবৃত্তিমুখীন অমোঘ খেলা ফুটে ওঠে।
গোলাম রসুলের কবিতায় এক ধরনের চিত্রকল্প ফুটে ওঠে যার সমস্ত দৃশ্য বা ছবিগুলি গ্রামীণ জীবন বা সভ্যতারই রূপ যা কবি কল্পনা ক’রে নিতে পারেন, অথবা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই ছবির রসায়নকে তুলে আনতে পারেন, আমাদের চেতনালোকে সেগুলি বারবার প্রতিভাত হয়। শেক্সপীয়র হ্যামলেটের এক জায়গায় তাই বলেছেন- ‘রহ ধ ভরপঃরড়হ, রহ ধ ফৎবধস ড়ভ ঢ়ধংংরড়হ’, কল্পনায়, আবেগের ঘোরে সেগুলিই ফিরে আসে। চাঁদ, সড়ক, জলাশয়, নদী, বাঁশতলা, মুদির দোকান, বর্ষাকাল, শীত, ধান, বিদ্যুৎ, ফাঁকামাঠ, নৌকা, মেঘ, সন্ধ্যা, সূর্য, নক্ষত্র, ঝোপ, গাছপালা সমস্ত কিছুই সভ্যতার কাহিনির মধ্যে এক-একটি চরিত্র হয়ে ওঠে। সবারই একটা মন থাকে। এই মন তো কবিরও। সব মন-ই ব্রহ্মমন। অনুভূতির ব্যাপ্তিতে পর্যটকের নিষিক্ত মনোভূমিতে তা শব্দশরীর অথবা চেতনাশরীর লাভ করে। সৃষ্টির মূলকথা, আত্মগত শেকড়ের স্বরূপ না বুঝতে পারলে গোলাম রসুলের কবিতাও দুর্বোধ্যতার অন্তরালেই থেকে যাবে।
গোলাম রসুল তাঁর ব্যাপ্ত সত্তাকে বোঝানোর জন্য আত্মখ-ের বিন্যস্ত রূপকেই অনুধাবন করে লেখেনÑ
‘আমি অনেক টুকরো মানুষ আমাকে ছেড়ে
ক’গজ দূরে দাঁড়িয়ে রয়েছে আমার সেই বিশ্রী জীবন’
একজন মানুষ অনেক টুকরোর মানুষই আদিম বৈশিষ্ট্যে সমন্বিত হতে পারে বলেই বৃহৎ চেতনার আংশিক প্রকাশ ঘটে তার মধ্যে। আমির ‘অহম’ এভাবেই বিলীন হয়। কার্যকারণের বাইরেই সংঘটিত হতে পারে যাবতীয় ঘটনা। মনুষ্য ও বস্তুজগতের ভাব জেগে ওঠে একই ভাবে। একেই আমরা অধিবিদ্যা বা গবঃধঢ়যুংরপং বলতে পারি। কবি তাঁর অতীন্দ্রিয় শক্তির দ্বারা অস্তিত্ব, সত্য এবং জ্ঞানের (রহঃঁরঃরড়হ) প্রকৃতি নির্ণয় করতে চেয়েছেন। কবি যেহেতু পার্থিব চেতনার মানুষ, সেহেতু তিনি সম্পূর্ণরূপে অবচেতনেও পৌঁছতে পারেন না। সমাজনীতি, রাজনীতি, মানবনীতি এবং হৃদয়বৃত্তি তাঁকে মাঝে মাঝে ঘোর ক’রে রাখে। তখন সূর্যের হাতের তালু, মৃত্যুর স্মরণে গাছ, শিশিরের রক্ত, ভাতের হাড়, বারুদের হাড়, মেঘের মনখারাপ, ঈশ্বরের শহিদ হওয়া, উদাসীন ব্রিজ, বিষণ্ণ রেলগাড়ির আওয়াজ, সময়ের সরু সাঁকো, অবাস্তব ডাঙা, চিন্তাশীল বৃষ্টি, কাঠের নিঃসঙ্গ আলো, অন্ধকারের একপাশে করুণা, খালি পায়ে হাওয়ার ঘোরাঘুরি, গেরুয়া বৃষ্টি, দিগন্তের ছন্নছাড়া ভাব, বৃদ্ধ নক্ষত্রদের লাঠি ঠুকে ঠুকে আগমন, অখ- শব্দের ভাসমানতা, ছাল ছাড়া রাত্রি, শোকাচ্ছন্ন ঝোপঝাড় প্রভৃতি ‘জল বায়ু মাটির তৈরি পাঠশালায়’ অবস্থান করেন। মেটাফোর অলংকার প্রয়োগে সেগুলির মধ্যে প্রাণের আরোপ ঘটে। এখান থেকেই অবচেতনের সাঁকোতে দাঁড়ান, ক্রিয়াসংযোগ ঘটান তাঁর উপলব্ধির আলোকসাম্যেÑ
‘আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে আমি যে মনে মনে বই পড়ছিলাম বৃষ্টি এসে শুরু করলো আমাকে উচ্চারণ শেখাতে’
আর একটি কবিতায় লিখলেনÑ
‘মনে হলো বৃষ্টিকালীন হৃদয়ের কথা
দিনরাত্রি কাজ হচ্ছে
শুভসূচনায় চাঁদ হাসছে’
অনুভূতির বই তো অন্ধকারেই পাঠযোগ্যতা পায়, বৃষ্টির উচ্চারণ, শেখানো যাত্রিক হতে পারে না বলেই পরের অংশে কবি লিখলেন, ‘বৃষ্টিকালীন হৃদয়ের কথা’। কবির এই পর্যাপ্ত পাঠেই সভ্যতার ভেতর বাহির, অতীত-বর্তমান এবং আদিম অন্ধ মানবতাকে তুলে আনেন। তাঁর কবিতার সংকেত, গীতল মূর্ছনা, আবেগী প্রদীপ্তি সবই স্বয়ংক্রিয় বাঁশির আশ্চর্য উত্থান যার সুরে ভিজে যাই, অথচ বিষয়কেও পাই, মনকেও পাই, প্রাণ ও বিশ্বাস চেতনায় ঘোরাফেরা করে।
কবিতার তথাকথিত ফর্ম ভেঙে তিনি যে দেওয়াল তোলেন তা বাংলা কবিতার পাঠকের কাছে অভূতপূর্ব অভিজ্ঞতা মনে হতে পারে। পোস্টমডার্ন এবং সুররিয়ালিজমের মাঝখানে পরাবাস্তবের ইট গেঁথে তিনি যে সেতুটি নির্মাণ করলেন তা ইতিহাস হয়ে থাকবে। জীবনানন্দ দাশ বা আলবেয়ার কাম্যুর পর এমন স্থিতধী কণ্ঠস্বর ইতিপূর্বে আর শুনিনি। মেঘ ও মানবিকতার পারস্পরিক বিন্যাস, হাওয়া আর নক্ষত্রের লীলাময় প্রজ্ঞা, বৃষ্টি আর রোদের নিগূঢ় সঞ্চার জীবনের সামগ্রিক উন্মোচনে সবই সহজাত হয়ে ওঠেÑ
১। ‘সব কাজ শেষ হয়েছে একটি অসামান্য চেতনা থেকে বাঁক নিয়ে বিশ্রাম নিচ্ছে বৃষ্টি ঢেউ প্ররোচনা দিচ্ছে বারবার মানবিকতা স্থাপনের’ ২। ‘ভোরের শিলাখ-ের ওপর যুদ্ধক্লান্ত মেঘ লাল মোরগ ডাকছে আগুনের ঝুঁটিতে সারি সারি খড়ের গাদার মতো মানবিকতার বস্তি নরক থেকে জুতো পায়ে সূর্য হেঁটে এগিয়ে আসছে আমাদের দিকে’
৩। ‘শূন্য জলে কিছু নেই
প্রতিটি নক্ষত্র থেকে দু’একটি করে যাত্রী তুলে নিয়ে অশেষ ভাঙনের দিকে চলে যাচ্ছে শেষ খেয়া’
কখনও আমাদের মনে হতে পারে মিলটনের প্যারাডাইস্ লস্টের মহাবিশৃঙ্খল অবস্থার বর্ণনার মতোÑ ‘ঋৎরমযঃবফ ঃযব ৎবরমহ ড়ভ পযধড়ং ধহফ ড়ষফ ঘরমযঃ.’
অথবা ঔ. উববিু-এর মতো মনে হতে পারেÑ ‘চৎবংবহঃ রহঃবষষবপঃঁধষ পড়হভঁংরড়হ ধহফ সড়ৎধষ পযধড়ং ড়ভ ঃযব ড়িৎষফ’
কিন্তু বাস্তবে কবি এক মানবসম্পন্ন প্রত্যয়ের দিকেই প্রবেশ করতে চান বলেই ‘মানবিকতা স্থাপন’ ‘মানবিকতার বস্তি’ এবং পরিণতির গভীর অমোঘ নিরবধিকে তুলে ধরেন। বাস্তবও কবির কাছে উপেক্ষার নয় বলেই ‘অসাধারণ ছায়া’য় এসে লেখেনÑ
জীবনে কখনো কখনো ধূসর শহরের রুটির কারখানার ধারে অনুভব করেছি বারবার জন্মানোর কষ্ট’
এই ‘কষ্ট’ তো ‘খরভব’ লঙফেলোর ভাষায় একেই বলা হয়েছেÑ ‘খরভব রং ৎবধষ! খরভব রং বধৎহবংঃ!’
সুতরাং জীবনবাদী গোলাম রসুলও। জীবনের কাছে তিনিও দায়বদ্ধ।
মেঘ যেমন প্রভাব বিস্তার করে, ব্যাপ্তি আনে, তেমনি নিসর্গও ‘বিসর্গ’ হয়ে যায়। অনুভূতির প্রজ্ঞায় মনীষালোকের সামর্থ্যের চাবি কবির হাতে। তাই সমুদ্র, সূর্য, বাতাস সবাই ক্রিয়াসম্পাদনে উদ্গত মহাকালের যজ্ঞে প্রতীয়মান হয়ে থাকে। ‘বৃষ্টি পড়া’ ক্রিয়ার অনুষঙ্গে বারবার অনুচ্ছায়াটি ফিরে আসে যা সভ্যতার চলমানতায় প্রাকৃতিক অভিমুখকেই স্পষ্ট করে। সুগন্ধ নির্জনের কম্পন থেকে জলের চেতনায় নৌকার ভেসে যাওয়া এবং কাগজের হৃদয়কে মর্মরিত করা চেতনারশ্মির নিগূঢ় অভিব্যক্তি মাত্র। অবচেতনের পর্বান্তরে সংরুদ্ধ। তেমনি ‘পাপী’ এবং ‘পবিত্র’। ‘ধার্মিক’ এবং ‘সত্যবাদী’ শব্দগুলি সচেতন সামাজিক অনুষঙ্গ থেকেই আবির্ভূত হয়েছে। এমনকী ‘ঈশ্বর’ শব্দটিও বিশ্বাসের অতলে সংস্কার থেকেই প্রজাত হয়েছে। ভালো-মন্দের বোধ, ‘নোংরা’ অথবা ‘অপবিত্রতা’র ধারণা সবই সচেতনতায় অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। ‘সুন্দর’ এবং ‘কুৎসিতে’র ফারাকটিও এই বোধেই বিচার্য। সুতরাং ‘পরাবাস্তবের সুগন্ধে’ যতই কাব্যকুসুম আমোদিত প্রজ্ঞাপিত হোক না কেন, মানবিক কবি দূর বৃষ্টির ভেতরে শিশুদের কান্নাও শুনতে পান। কান্নামুখ বিশ্বব্রহ্মা-ের নিয়তিকে অবলোকন করেন। কান্নার ফোঁটার বিশেষণটিকে মর্ত্যলোকেই স্থাপন ক’রে যেতে চান। মেঘের শব্দ শুনে শুনে ‘মেঘনাদ’ হয়ে জন্মগ্রহণ করতে চান। মেঘের অন্যমনস্ক হয়ে যাওয়া তিনি দেখবেন না তো আর কে দেখবে? দার্শনিক চেতনায় শানিত বোধের প্রাজ্ঞ স্রষ্টব্যে আবহমান কালের সত্তাকেই জাগ্রত করেন। তাঁর কাব্যে সেই মৌলিক সৃষ্টিই ব্যঞ্জিত হয়। ‘নরম ধাতুর মানবিক উপাদান’ আর প্রাণের উষ্ণ হাহাকার নিবিড় হয়ে ওঠে চিরন্তন দ্রাঘিমায়। বৃহৎ কাব্যটির কবিতাগুলি নান্দনিক চৈতন্যে রহস্যের কিশলয় মুকুলিত ক’রে আমাদের অনন্তবাগানে অ. ঐবপশংপযবৎ-এর কথারই’ প্রতিধ্বনি তুলবেÑ ‘জবংঃড়ৎব ঃযব ঃৎঁব রহঃবষষবপঃঁধষরংস ঃযধঃ রং ঃড় ংধু, ধ ষড়াব ড়ভ রহঃবষষবপঃঁধষ ঃযরহমং’
নিসর্গ-মেঘের নীলাকাশ চিত্রের প্রচ্ছদ এবং অডিটোরিয়ামের সিঁড়িতে একলা মানুষের অরিজিনাল ফটোগ্রাফ্ বেশ উপযুক্তই।












