বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন

পত্রদূত রিপোর্ট: বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, খেলাধুলা কেবল শারীরিক কসরত বা বিনোদন নয়, বরং এটি একটি সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনের অন্যতম মাধ্যম। এটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশ, একতা, এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। নিয়মিত খেলাধুলা হৃদপিন্ডের কার্যকারিতা বাড়ায়, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষন্নতা দূর করে।

 

এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে। খেলার মাঠে নিয়ম মেনে চলার মাধ্যমে নিয়মানুবর্তিতা তৈরি হয়। এটি ধৈর্য, সহমর্মিতা এবং পরাজয় মেনে নিয়ে নতুন উদ্যমে শুরু করার মানসিকতা তৈরি করে। তিনি আরও বলেন, দলীয় খেলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং দলনেতা হিসেবে কাজ করার গুণাবলি অর্জিত হয়। ‘সুস্থ দেহে সুস্থ মন’ এই প্রবাদটি চিরন্তন। তাই শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি খেলাধুলাকে দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শাহনেওয়াজ খালেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম গাজী।

উদ্বোধনী ১ম ম্যাচে (বালক) খুলনা বটিয়াঘাটা হরিণটানা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩/১ গোলে কুষ্টিয়া মিরপুর আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

Ads small one

সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করলেন জামায়াত নেতা ওমর ফারুক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করলেন জামায়াত নেতা ওমর ফারুক

সংবাদদাতা: নিজের বিরুদ্ধে আনা পারিবারিক রাস্তা দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক।

বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় মো. শরিফুল আলম (মনু) তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। প্রকৃত ঘটনা তুলে ধরতেই তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

লিখিত বক্তব্যে জামায়াত নেতা ওমর ফারুক দাবি করেন, ইফতা হাউজিং লিমিটেডের পক্ষে তিনি ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা ক্রয় করেছেন, যার উল্লেখ সংশ্লিষ্ট নিবন্ধিত দলিলে সুস্পষ্টভাবে রয়েছে।

তিনি জানান, ১৯ ডিসেম্বর ২০১১ তারিখে সম্পাদিত পারিবারিক রেজিস্ট্রি বণ্টননামা অনুযায়ী মো. শরিফুল আলম (মনু) সাবেক দাগ নং-২০৪৯, হাল দাগ নং-৬৩৫২-এর ২৫.৬০ শতক জমির একক মালিক হন। পরে তিনি নিজের সম্পত্তি থেকে ইফতা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ৫.৮৪ শতক জমি বিক্রয়ের চুক্তি করেন।

ওমর ফারুকের ভাষ্য অনুযায়ী, ১৯ এপ্রিল ২০১৬ তারিখের ২৭৮১ নম্বর নিবন্ধিত দলিলের মাধ্যমে ৬ ফুট এবং বিক্রিত অংশ থেকে আরও ৪ ফুটসহ মোট ১০ ফুট প্রশস্ত ও ২৬৭ ফুট দীর্ঘ রাস্তা হস্তান্তর করা হয়। এছাড়া ১৯ জুলাই ২০১৬ তারিখের ৪৯৫৪ নম্বর দলিলের মাধ্যমেও খোরশেদ আলম গং-এর নামে জমি বিক্রয়ের ক্ষেত্রে ওই ১০ ফুট রাস্তার বিষয়টি উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নিবন্ধিত দলিলসমূহে ১০ ফুট রাস্তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকায় এটিকে পারিবারিক রাস্তা হিসেবে দাবি করার কোনো আইনগত ভিত্তি নেই। তাঁর দাবি, এটি মো. শরিফুল আলম (মনু)-এর নিজস্ব সম্পত্তি থেকে নিবন্ধিতভাবে বিক্রয়কৃত রাস্তা।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, তিনি কারও পারিবারিক রাস্তা দখল করেননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য, বিভ্রান্তিকর এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি নিবন্ধিত দলিল, ভূমি-সংক্রান্ত রেকর্ড এবং প্রকৃত তথ্য যাচাই করে বিষয়টি দেখার আহ্বান জানান

 

 

শাল্যে-বেড়াডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন এক চেয়ারম্যান পদপ্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
শাল্যে-বেড়াডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন এক চেয়ারম্যান পদপ্রার্থী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাল্যে ও বেড়াডাঙ্গা গ্রামের প্রায় ৩০০ একর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

বুধবার (২৯ জুলাই, ২০২৬) দুপুরে তিনি শাল্যে এলাকায় গিয়ে জলাবদ্ধতার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে বেতনা নদীর ঘোলের কান্দা এলাকায় পাইপ বসানোর মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করা হয়।

অধ্যাপক আব্দুল ওয়ারেছ বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাচ্ছেন। কৃষকদের ফসলি জমি রক্ষা এবং মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ডবলু, শিক্ষক ফিরোজ হোসেন, শেখ আব্দুল ওহাব, বেলাল হোসেন রিপন, সাংবাদিক মো. জামাল উদ্দিন খান, মো. আইয়ুব আলী, জিয়াউর রহমান, আব্দুর রকিব, আব্দুল বারী, আশুতোষ মহালদার, নিতাই, প্রসেনজিৎ, সাকিব, তৌহিদুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেসবিজ্ঞপ্তি

 

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

সংবাদদাতা: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতামূলক সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ‘২৬) বিকালে শহরের কেন্দীয় বাসটার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) উসমান সরওয়ার আলম।

রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।

রোড শোতে বাসটার্মিনাললে চালক/শ্রমিক ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।