শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সংবাদদাতা: সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলা এলাকায় একে একে জড়ো হচ্ছিলেন কয়েকজন বন্ধু। কারও হাতে অর্জুনের চারা, কারও হাতে জাম, কাঠবাদাম কিংবা জারুল। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিশুরাও। লক্ষ্য একটাই- নদীর তীর রক্ষা, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা। শুক্রবার সকালে সাতক্ষীরা সদরের বেতনা নদীর শাল্য মাছখোলা তীরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন এস.এস.সি ২০০৭ ও এইচ.এস.সি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীরা। স্থানীয়দের সঙ্গে নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নদীর তীরজুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শাল্য সেতুর পাশ থেকে চেয়ারম্যানের বলফিল্ডের পাশ পর্যন্ত এলাকায় রোপণ করা হয় অর্জুন, জাম, কাঠবাদাম, কদবেল, জারুল, কৃষ্ণচূড়া ও কদমফুলের চারা। নদীর তীরকে সবুজ বেষ্টনীতে পরিণত করার পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে ছায়া, সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা আয়োজকদের।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, নদী শুধু পানির প্রবাহ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ। নদীর তীর দখল, ভাঙন ও পরিবেশের নানা সংকটের পাশাপাশি নির্বিচারে গাছ কাটার কারণে প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নদীর তীরে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করা প্রয়োজন। কর্মসূচিতে সফিউল আলম, এস এম আশরাফুল ইসলাম, রাহুল ব্যানার্জী, আব্দুল হালিম ও আজিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে উৎসাহ নিয়ে অংশ নেয় স্থানীয় কোমলমতি শিশুরাও। বৃক্ষরোপণের সময় শিশুদের হাতে যখন একেকটি চারা তুলে দেওয়া হচ্ছিল, তখন সেখানে তৈরি হয় অন্য রকম এক পরিবেশ। ছোট ছোট হাতে মাটিতে গর্ত করে চারা বসানো, তারপর মাটি চাপা দেওয়া- সবকিছুতেই ছিল আনন্দ ও আগ্রহ।

আয়োজকেরা মনে করেন, শিশুদের এমন পরিবেশবান্ধব কাজে যুক্ত করার মধ্য দিয়ে প্রকৃতির প্রতি তাদের দায়িত্ববোধও তৈরি হবে। এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, বেতনার তীরের এই সবুজায়ন কর্মসূচি শুধু একটি দিনের বৃক্ষরোপণে সীমাবদ্ধ থাকবে না; নিয়মিত পরিচর্যার মাধ্যমে একদিন এসব চারা বড় গাছে পরিণত হবে। তখন বেতনার তীর হয়ে উঠবে আরও সবুজ, শীতল ও প্রাণবন্ত। আয়োজকদের ভাষায়, আজকের লাগানো একটি চারা হয়তো আগামী দিনের একটি বড় গাছ। সেই গাছের ছায়ায় দাঁড়াবে ভবিষ্যৎ প্রজন্ম। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়- নদীর তীরের মানুষ থেকে শুরু করে সমাজের প্রত্যেকের। সেই দায়িত্ববোধ থেকেই বেতনার তীরে ৭০৯-এর এই বৃক্ষরোপণ।

Ads small one

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।

ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।

রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

মার্কিন সরকারের ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে একটি লেটার অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স (এলওএ) চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, এই চুক্তিটি একটি প্রতিরক্ষা অংশীদারত্বকে প্রতিফলিত করে, যা আরও গভীর, সক্ষম এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

সার্জিও গোর আরও বলেন, জ্যাভেলিন চুক্তি ভারতীয় সেনাবাহিনীর প্রতি মার্কিন সমর্থনের গভীরতা প্রদর্শন করে এবং আমাদের উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের যৌথভাবে কাজ করার নতুন সুযোগ তৈরি করে। উভয় দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করে এমন ভবিষ্যৎ সহযোগিতার অসাধারণ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।

মার্কিন পররাষ্ট্র দফতর ভারতীয় সেনাবাহিনীর কাছে আনুমানিক ৪ কোটি ৫৭ লাখ বা ৪৫ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের এই অস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়ার নয় মাস পর চুক্তিটি চূড়ান্ত হলো।

জ্যাভেলিন নামের এই অস্ত্র ব্যবস্থাটি মার্কিন সেনাবাহিনী, মার্কিন মেরিন কোর এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা দেশ ব্যবহার করে থাকে। সাঁজোয়া যান থেকে শুরু করে সুদৃঢ় সুরক্ষিত অবস্থান ও বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। এটি আরটিএক্স এবং লকহিড মার্টিনের যৌথ অংশীদারত্ব ‘জ্যাভেলিন জয়েন্ট ভেঞ্চার’-এর মাধ্যমে তৈরি করা হয়। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে গত বছর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামোর পথ ধরেই এই পদক্ষেপটি এলো।

ভারতে মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যুগান্তকারী স্বাক্ষরটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি চলমান মার্কিন সমর্থনের গভীরতা প্রদর্শন করে মার্কিন-ভারত প্রধান প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও জোরদার করবে। এটি পারস্পরিক লাভজনক যৌথ উৎপাদন এবং উভয় দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত সুযোগের বিষয়ে আলোচনার পথ খুলে দেবে।

তালায় আজিবার হত্যা চেষ্টার মামলায় ৩ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
তালায় আজিবার হত্যা চেষ্টার মামলায় ৩ জন গ্রেপ্তার

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়নের আজিবার হত্যা চেষ্টার অভিযোগে গতকাল গভীর রাতে পুলিশ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন তালার এনায়েতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সবুজ শেখ, দূধলী গ্রামের মৃত আমজেদ গাজীর পুত্র সেলিম গাজী এবং দুধলী চর গ্রামের চায়ের দোকানদার সাজু।

উল্লেখ্য গত এক সপ্তাহ আগে খলিশখালী ইউনিয়নের হাসখালী এলাকার একটি মৎস্য ঘেরে টিকরামপুর গ্রামের আজিবার ও রানাকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার তিনদিন পর আহত আজিবর রহমানের স্ত্রী খাদিজা বেগম বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে।

উক্ত মামলায় পুলিশ তিনজন কারো আটক করে কোটে প্রেরণ করে।