মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ভেকু মেশিন চলাচল করে ঝুটিতলা-শাল্যে সড়ক ক্ষতিগ্রস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
ভেকু মেশিন চলাচল করে ঝুটিতলা-শাল্যে সড়ক ক্ষতিগ্রস্ত

সংবাদদাতা: সাতক্ষীরা শহরতলীর ঝুটিতলা থেকে শাল্য যাওয়ার একমাত্র পাকা রাস্তাটি এখন ধ্বংসের মুখে। নিজেদের ঘেরের বাঁধ দেওয়ার স্বার্থে বেআইনিভাবে ভারী ‘ভেকু মেশিন’ (এক্সকাভেটর) চলাচলের কারণে রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে ও দেবে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো গ্রামের যাতায়াতের একমাত্র এই পথটি এভাবে নষ্ট হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

 

সরেজমিনে দেখা যায়, ঝুটিতলা-শাল্য সড়কটি আগে বেশ ভালো এবং চলাচলের উপযোগী ছিল। কিন্তু অতি সম্প্রতি এলাকার কিছু প্রভাবশালী ঘের ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ঘেরের মাটি কাটার কাজের জন্য এই সড়ক দিয়ে ভারী ভেকু মেশিন পরিবহন করেন। লোহার চেইনযুক্ত এই ভারী যানটি চলাচলের ফলে পিচঢালা সড়কটির বুক চিরে বড় বড় ফাটল ধরেছে এবং অনেক জায়গায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটি আমাদের পুরো গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষ এই পথেই চলাচল করেন। কিছু মানুষের ব্যক্তিগত লোভের কারণে এখন আমাদের পুরো গ্রামকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত এই রাস্তা সংস্কার এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এই বেহাল দশার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।

 

গ্রামের একমাত্র সড়কটি রক্ষায় এবং অতি লোভী ঘের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

 

Ads small one

পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ রইছ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক রইছ উদ্দিন পাটকেলঘাটার আসাদুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁকে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।

কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য বিভাগ জানায়।

সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

নিজস্ব প্রতিনিধি: আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও সহকারী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ। উপজেলা জামায়াতের সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং ভোমরা, আলীপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়নের রুকনরা অংশ নেন।