বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

মেসিকে নিয়ে মিললো স্বস্তির খবর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
মেসিকে নিয়ে মিললো স্বস্তির খবর

বিশ্বকাপ শুরু হতে বাকি ১৭দিন। তার আগে লিওনেল মেসির চোট নানামুখী জল্পনার জন্ম দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত স্বস্তির খবরই মিলেছে। কোনও রকম ঝুঁকিতে নেই আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি বিশ্বকাপের আগে তার প্রীতি ম্যাচ খেলা নিয়েও কোনও ধরনের অনিশ্চয়তা নেই।

সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে মেসির খেলা নিয়ে কোনও শঙ্কা নেই। মেডিকেল পরীক্ষায় তার কোনও চোট ধরা পড়েনি বলে জানিয়েছে আর্জেন্টাইন স্পোর্টস পোর্টাল ডাবল আমারিল্লা।

মূলত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময়েই চোট শঙ্কায় পড়েন মেসি। ৬-৪ গোলে জয়ের দিনে
দুটি অ্যাসিস্ট করেন তিনি। তবে খেলার শেষ দিকে বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান তিনি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৭২তম মিনিটে ধীরে ধীরে মাঠের বাইরে যেতে দেখা যায়। এ সময় তিনি নিজের হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করেন। আর তাতেই শুরু হয় উদ্বেগ।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদুল জানিয়েছেন, ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন মেসি। তবে এটি পেশির গুরুতর কোনও চোট নয় বলে জানা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি নিতে চাননি মেসিও। ফলে শিরোপা ধরে রাখার মিশনে দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে কোনও শঙ্কার মাঝে নেই কাতার বিশ্বকাপ জয়ী।

Ads small one

খুলনা গেজেট এর বর্ষপূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
খুলনা গেজেট এর বর্ষপূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলার এক বছর পূর্ণ করেছে দৈনিক খুলনা গেজেট। ২০২০ সালের ১৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরুর পর ২০২৫ সালের ২৭ আগস্ট দৈনিক মুদ্রিত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে খুলনা গেজেট। বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নিজ কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল বেলা ১১ টায় কেক কাটা ও আলোচনা সভা। অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খুলনা গেজেট পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার চর্চা করে আসছে খুলনা গেজেট। এক বছর যেতে না যেতেই খুলনা গেজেট খুলনাবাসীসহ এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। খুলনা গেজেট হবে খুলনার গণমানুষের প্রাণের পত্রিকা।
বক্তারা আরও বলেন, অল্প দিনের মধ্যে খুলনা গেজেট জায়গা করে নিয়েছে বস্তুনিষ্ঠ সংবাদের প্রয়োজনে চলমান থাকবে এটা আমাদের প্রত্যাশা, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে এটি সকলের কথা। সমাজের কথা, রাজনীতির কথা, মানুষের কথা তুলে ধরবে। সত্যনিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে বেঁচে থাকবে মানুষের মনে। এই প্রত্যাশা হবে।
খুলনা গেজেটের সম্পাদকমন্ডলীর উপ‌দেষ্টা গাজী আলাউদ্দিন আহমদের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রবীণ শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা ওয়াসার ডিএমডি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, খুলনা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক এবং সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, সাংবা‌দিক আবু তৈয়ব, সাংবাদিক ও পরিবেশ বিষয়ক গবেষক গৌরাঙ্গ নন্দী, বিএফইউজের সহকারী মহাস‌চিব এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি নিজামুর রহমান লালু, মহাসচিব হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবদুল কাদের খান,‌ কে‌ডিএস চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম, শহিদ সোহরাওয়ার্দী কলেজের সহকারি অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক হাসান আহমেদ মোল্ল্যা, নগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, নগর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, মিজানুর রহমান বাবু, বিএনপি নেতা সামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের মোল্যা মারুফ রশিদ, মনিরুজ্জামান রহীম,  অধ্যাপক আবুল বাশার, শ্রমিক নেতা খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, নগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুর রশীদ, সাংবাদিক রাশিদুল ইসলাম, এএইচএম শামীমুজ্জামান, আবুল হাসান হিমালয়, পারভেজ মোহাম্মদ, বিমল সাহা, আব্দুল্লাহ এম রুবেল, জামায়াত নেতা জিএম আব্দুল গফুর, নাইমুল ইসলাম নাইম, সাংবাদিক খায়রুল আলম, হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসেন সজল, ফকির শহিদুল ইসলাম, জিএম রাসেল হোসেন, নুরুল আমিন, তানজীম আহমেদ, রাজু হাওলাদার, এম এ সাদী, খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খাইয়রুল আলম তালুকদার, সহ-সভাপতি আঃ বারেক মৃধা, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু, সদস্য শাকিল আক্তার চুন্নু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা গেজেটের বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সি‌নিয়র স্টাফ রিপোর্টার জাহা‌ঙ্গীর আলম, সহ-সম্পাদক মাহবুবুর রহমান, আনিস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম, একরামুল হোসেন লিপু, আয়শা আক্তার জ্যোতি, বিএম শহিদুল ইসলাম, হিরামন সাগর, আল মামুন, সুব্রত ফৌজদার, ম্যানেজার আওয়াল শেখ, দেবাশীষ কুমার দে, নূর মোহাম্মদ নবাব, এআর শাওন, নূরহানুল ইসলাম রাতুল, শরিফুল ইসলাম শাওন, মৃদুল শেখ ও মোঃ আহাদ মোল্লা সহ গেজেট পরিবারের সদস্যরা। প্রেসবিজ্ঞপ্তি

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ ২৭ আগস্ট দুপুরে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। এ প্রশিক্ষণে ৩২ জন তরুণ ও ৩২ জন তরুণী অংশ নেন। ২৫ আগস্ট প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেছিলেন জেলা কমান্ড্যান্ট মো. ইবনুল হক। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের আহ্বান জানান।

জাসাসের সাংগঠনিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
জাসাসের সাংগঠনিক সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বিকেল চারটায় শহরের এবি খান পেট্রোল পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ রাজ্জাক, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন, সদস্যসচিব শরীফ ইমরান টিটু, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদ, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত এবং পাটকেলঘাটা জাসাসের আহ্বায়ক রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।