শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ‘বিনাদ’ সদস্যদের পাঠচক্র
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ‘বিদ্যালয় নাট্যদল’ (বিনাদ) সদস্যদের নিয়ে এক ব্যতিক্রমী পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে বিদ্যালয় কক্ষে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে সচেতন করতে এই পাঠচক্রের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘এনগেজ নাউ’ প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন ও সহযোগিতা করছে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের আওতায় মূলত তরুণ ও কিশোর-কিশোরীদের সামাজিক কার্যকলাপে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ।
বিশেষ পাঠচক্রে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নাট্যদল ‘বিনাদ’-এর ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
সচেতনতামূলক এই পাঠচক্রটি পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম এবং প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকম-লী। প্রেসবিজ্ঞপ্তি









