শ্যামনগরের নবাগত ওসিকে পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা
সংবাদদাতা: শ্যামনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখা। গতকাল থানা চত্বরে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, জ্যেষ্ঠ সহসভাপতি অমিও রায়, সহসভাপতি তাপস মন্ডল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ, পৌর উপদেষ্টা শুকুমার বিশ্বাস, পৌর সভাপতি বাবুলাল মন্ডল ও সাধারণ সম্পাদক ডা. দিপু কুমার বৈদ্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর সাধারণ সম্পাদক দেবব্রত গাইন, ঈশ্বরীপুর ইউনিয়নের সহসভাপতি হিরণ মুখার্জী, সদস্য দিপাল দাস, কাশিমাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রমজাননগরের জ্যেষ্ঠ সহসভাপতি সুশীল মন্ডল, মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ সহসভাপতি মৃনাল ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, পৌরসভার সদস্য দীপক মন্ডল ও পৌর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হর চ্যাটার্জী।






