শ্যামনগরের শাহাজান রনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত, নেতাকর্মীরা উজ্জিবিত
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শাহাজান রনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্যামনগরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালনকারী শাহাজান রনিকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় নেতাকর্মলা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতাকর্মীরা জানান, শাহাজান রনি শ্যামনগরের সন্তান হিসেবে সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কমিটিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এ অর্জনে শ্যামনগরের মানুষ গর্বিত।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শাহাজান রনির অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা পোস্ট করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাহাজান রনির এ পদ লাভের মাধ্যমে শ্যামনগর তথা সাতক্ষীরা অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।









