শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে নদীর চরের হাজারো গাছ কেটে মাটিচাপা, হুমকিতে বেড়িবাঁধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
শ্যামনগরে নদীর চরের হাজারো গাছ কেটে মাটিচাপা, হুমকিতে বেড়িবাঁধ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে নদীর চরের অন্তত এক হাজার ছোট-বড় গাছ কেটে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শনিবার (১১ এপ্রিল) সকালে পূর্ব দুর্গাবাটী এলাকায় স্থানীয় বাসিন্দারা গাছ নিধনের এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোলপেটুয়া নদীর চরে প্রাকৃতিকভাবে জন্মানো বিভিন্ন প্রজাতির গাছÑযা উপকূলীয় পরিবেশের জন্য ঢাল হিসেবে পরিচিত—সেগুলো নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। গাছগুলো কাটার পর সেখানেই মাটিচাপা দিয়ে চরের জমি ভরাটের কাজ চলছে। এতে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি উপকূলীয় প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
পরিবেশকর্মীরা বলছেন, এই গাছগুলো জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় প্রথম বাধা হিসেবে কাজ করে। এভাবে বন উজাড় করলে নদীর চর দুর্বল হয়ে পড়বে এবং পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই গাছগুলো আমাদের রক্ষা করে। এভাবে গাছ সাফ করে ফেললে সামান্য জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে আমাদের ঘরবাড়ি সব তলিয়ে যাবে।”
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমার ইউনিয়নে নদীর চরের গাছ কেটে মাঠ তৈরি করা হচ্ছে অথচ আমরা কিছুই জানি না। শত বছরের পুরনো এসব গাছ কাটার অনুমতি কে দিল, প্রশাসনের কাছে আমার সেই প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি, দ্রুত এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক।”
ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আবদুল হালিম বলেন, উপকূলীয় বনভূমি ধ্বংসের ফলে দীর্ঘমেয়াদি পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া না গেলেও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার জানান, বিষয়টি জানার পরপরই তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টি হতে পারে আজ শুক্রবার (১৭ এপ্রিল)। কিছু কিছু জায়গায় তীব্র বজ্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে, এর মধ্যেও সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা গেছে এসব তথ্য।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের বাড়তি অংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায়।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 

আর তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। তামিল সিনেমার জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।

 

নিজের রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর এর নির্বাচনি প্রচারণা ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

 

চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন তিনি। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে’র একাধিক নেতার নাম রয়েছে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।

 

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তাই এখন দেখার অপেক্ষা থালাপতি ভক্তদের।

 

পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে সেটি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন।

 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। লাস ভেগাসে রওনা হওয়ার আগে হেলিকপ্টারে ওঠার মুহূর্তে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা এখন বেশ জোরালো।

 

ট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবেট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে
ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি সেখানে যেতে প্রস্তুত।

চুক্তি নিয়ে অগ্রগতি ত্বরান্বিত করতে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে ওই বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা আয়োজন নিয়ে আলোচনা চলছে, যা আবারও পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে।