বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ সংস্থার সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক আকবর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ সংস্থার সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক আকবর

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণি কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিকেলে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক জি এম গোলাম রব্বানীকে সভাপতি এবং উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মো. আকবর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নূরালী বিশ্বাসের সভাপতিত্বে সভায় ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন পায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিল্যাহ এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবীব। সভায় ১১ থেকে ১৬তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ads small one

তালা উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
তালা উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা ভূমি অফিসে স্থায়ী সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। গত ৩০ জুলাই পূর্বের এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে সেখানে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে নামজারি ও ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজ, আর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বর্তমানে কলারোয়া উপজেলার এসিল্যান্ড এস এম সিরাজুস সালেহীনকে তালায় সপ্তাহে দুই দিন (সোমবার ও বুধবার) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মিত অফিসে আসেন না এবং এলেও জট লেগে থাকা ফাইলগুলোর সামান্য অংশ নিষ্পত্তি করতে পারেন। ফলে অফিসের দলিল লেখকেরা যেমন অলস সময় পার করছেন, তেমনি দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ফিরে যাচ্ছেন হয়রানি ও ভোগান্তি নিয়ে।

তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, ভূমি সেবাগ্রহীদের সুবিধার্থে এবং সংকট নিরসনে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার নয়াবাদ গ্রামে স্বামীর মারধরে মিনতি বাছাড় নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৩ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত গৃহবধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী শ্যামল বাছাড় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির একপর্যায়ে মিনতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তাঁর মাথায় একাধিক সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: জি এম সালাহউদ্দিনকে (শাকিল) আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর ওহাব মিনার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আযম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. ইয়ামিনুর রহমান। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।