সংসদ সদস্যের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
শ্যামনগর প্রতিনিধি: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল চারটায় শ্যামনগর উপজেলা সদরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাবলাতলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম এম প্লাজার সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আজিজুল ইসলাম, আইনজীবী শফিউল আযম শফি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জিন্নাত আলী গাজী, মহাইমিনুল ইসলাম, গোলাম মোস্তফা ও আব্দুস সালাম। বক্তারা সংসদ সদস্যের কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে অনতিবিলম্বে তাঁকে অপসারণের দাবি জানান।












