মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সখিপুরে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
সখিপুরে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদায় ও বরণ উৎসব পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকেরা। অন্যদিকে, বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, কলম ও স্কেল তুলে দেওয়া হয়। অষ্টম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করায় বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের ব্যবহারের জন্য চেয়ার উপহার দেওয়া হয়।
শিক্ষক আলমগীর কবির ও ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব আলী সরদার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম এবং অভিভাবক সদস্য কাবিজুর রহমান প্রমুখ। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে অনন্যা বিশ্বাস, ঐশি ঘোষ, তাসফিয়া রহমান ও কুলসুম খাতুন তাদের অনুভূতি ব্যক্ত করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আবু মুছা।

Ads small one

পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ রইছ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক রইছ উদ্দিন পাটকেলঘাটার আসাদুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁকে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।

কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য বিভাগ জানায়।

সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

নিজস্ব প্রতিনিধি: আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও সহকারী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ। উপজেলা জামায়াতের সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং ভোমরা, আলীপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়নের রুকনরা অংশ নেন।