সব কিছু ঠিক ঠাক চলছে
সুদয় কুমার মন্ডল
সব কিছু ঠিক ঠাক চলছে
চন্দ্র খচিত রাত্রি জোনাকির মিতালী
শ্যামল বনানীর মায়াবী অঙ্গে ফির ফিরে
বাতাস ক্লান্তি নাশাদেহে ঘুমের পরশ বুলায়।
নিস্তব্ধ রাত্রির কোলে অপত্য স্নেহে ঘুমায়
কর্ম ক্লান্ত জীব মমতার রাত্রি জীব জড়
একাকার স্বপ্নরা উঁকি মারে জীবন সমীক্ষায়
তটিনির বুকে স্বর্ণালী ঢেউ চন্দ্রিমা চুম্বনে।
কিনারে এসে গড়ে কস্তুরী শুভ্র কান্তি
পত্রমোচি বৃক্ষপরি দক্ষিণা বাতাস প্রেম-বিলায়
প্রকৃতির বিধ্বস্ত সীমানায় জাগরনের উৎসব
হিরন্ময়ী রূপে সাজায় আলংকরিক ভূষণ।
সত্যপথ চির নিগৃহীত দূর্নীতির জ্বালামূখ প্রকট
মোহাচ্ছন্ন ব্রতধারী আত্মভিলাসী মনুষ্য শত্রু
সুরক্ষা হীন তপোবন পাশবিক রোষানলে
দগ্ধ যেন জান্তব পুরী।
অন্যায়ের সমরক্ষেত্র দ্রোপদীর বস্ত্র
টানছে ধরে পাপিষ্ট দুঃশাসন
ন্যায়ের পথ অবরুদ্ধ রথি মহারথীর তান্ডব
জাগতিক শান্তির অন্তরায়।
স্বার্থান্বেষী মানুষ কখনও হয় কী ধর্মাবতার ?
ন্যাস্ত বিশ্বাস ভঙ্গকারী কর্তব্য বিমূখ স্বার্থপর
মানবতার শত্রু ‘ কলিতে কল্কি অবতার ‘ ।
মোহচ্ছান্ন রক্তমাংসের দেহ পুজ্যপদে অযোগ্য
সব কিছু ঠিক ঠাক চলছে, ব্যবধান মানবতার
কিন্তু মনুষ্যত্বের অন্তরে গলদ,পারমাণবিক
শক্তি অপেক্ষা ভয়ংকর বিষ্ফোরক
এ অস্ত্রের কুফল বিশ্ব শান্তির অন্তরায়।












