মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ফরিদুল হকের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির রোল নম্বর ১ থেকে ১০ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘আব্দুল লতিফ সরদার শিক্ষাবৃত্তি’ এবং ‘ড. প্রদীপ কুমার ঘোষ স্মৃতি বৃত্তি’র অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক কাজী ফরিদুল হক ও সাবেক সভাপতি যথাক্রমে আব্দুল লতিফ সরদার, কল্যাণ কুমার ঘোষ, অভিভাবক সদস্য সমীর কুমার ঘোষ।

বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান শিক্ষার্থীদের আগামী দিনে আরও বেশি দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

Ads small one

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

সংবাদদাতা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে ড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ও নিয়োগদাতাদের অংশগ্রহণে একটি জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আলোচনায় স্থানীয় পর্যায়ের ৯ জন প্রতিনিধি অংশ নেন।

সংলাপে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক প্রতিবন্ধকতা দূর করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুফল এবং স্থানীয়ভাবে নারীবান্ধব কাজের সুযোগ তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষভাবে স্থান পায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও অনলাইননির্ভর বিক্রয় ব্যবস্থার বিষয়টি। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, নারীরা দক্ষতা অর্জন করলেও বাজারসংযোগের অভাবে ব্যবসায় পিছিয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের প্রচার, অর্ডার গ্রহণ এবং দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে একটি কার্যকর স্থানীয় অনলাইন ডেলিভারি সিস্টেম গড়ে তোলা জরুরি।

সংলাপে নারী উদ্যোক্তাদের প্রধান কয়েকটি দাবির বিষয়ে সর্বসম্মত মত উঠে আসে ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং: ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং অনলাইনে পণ্য বিক্রির সুনির্দিষ্ট মাধ্যম তৈরি করা। স্থানীয় ডেলিভারি সিস্টেম জেলা পর্যায়ে নির্ভরযোগ্য ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলা। উদ্যোক্তা মেলা ও প্রদর্শনী স্থানীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও নতুন বাজার তৈরিতে সাতক্ষীরায় নিয়মিত উদ্যোক্তা মেলার আয়োজন করা। মেন্টরশিপ নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে মেন্টরশিপ ব্যবস্থা চালুকরণ।

অংশগ্রহণকারীরা মনে করেন, স্থানীয় নেতা, নিয়োগদাতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে নারীদের প্রশিক্ষণ কেবল সনদেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা টেকসই আয়ের সুযোগে রূপ নেবে। সংলাপে নারীদের স্থানীয় বাজারে সম্পৃক্ততা বাড়াতে এবং সামাজিক সহযোগিতা জোরদার করতে সবাই একমত প্রকাশ করেন।

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’ অনুষ্ঠিত

সংবাদদাতা: নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বদেশ সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফসি)’ প্রোগ্রামের ‘এখনই যুক্ত হোন এখনই যুক্ত হোন’ প্রকল্পের অধীনে এই ব্যতিক্রমি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। উপস্থিত অংশগ্রহণকারীরা তাঁদের বিভিন্ন সামাজিক সমস্যা, অভিযোগ, অধিকারবঞ্চনা এবং নিজস্ব মতামত ও পরামর্শ সরাসরি তুলে ধরার সুযোগ পান।

আয়োজকরা বলেন, নারীরা যাতে নির্ভয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ প্রকাশ করতে পারেন এবং দ্রুত আইনি বা সামাজিক প্রতিকার পেতে পারেন, সেই ক্ষেত্র তৈরিতে কাজ করছে ‘নারীর আদালত’। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সমতা স্থাপন এবং মানবাধিকারের চর্চা আরও বেগবান হবে।

কর্মসূচিতে জেলা লিগ্যাল এইডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার তথ্য এবং সরকারি টোল-ফ্রি নম্বরসমূহ প্রচার করা হয়। পাশাপাশি যেকোনো জরুরি আইনি সহায়তা ও পরামর্শের জন্য স্বদেশের হটলাইন নম্বর (০১৩৩৯৬২৬৮৮৪)-এ যোগাযোগের আহ্বান জানানো হয়।

স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এবং তথ্য অফিসার জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং সাতক্ষীরা সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কের এসআই (নিরস্ত্র) মমতাজ খাতুনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন স্বদেশ সংস্থার পিও আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম।

চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব

সংবাদদাতা: বাঙালির মজ্জায় ও মননে সাম্য, দ্রোহ আর প্রেমের যে অবিনাশী সুর বেজে ওঠে, তা কবি নজরুল ইসলামের চিরঞ্জীব সৃষ্টি। সেই দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের স্মরণে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুর, বাণী আর মননশীল আলোচনার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছিল কলেজের পুরো প্রাঙ্গণ। মননশীল উৎসবের মূল মঞ্চ আলোকিত করেছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ ।

নজরুল চেতনার আলোয় সমৃদ্ধ হয়ে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনার দীপ্তি ছড়িয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। কবি নজরুলের সাহিত্য-দর্শনের ওপর গভীর আলোকপাত করে সেমিনারের মূল প্রবন্ধটি উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. শফিকুর রহমান।

শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়ে এবং অত্যন্ত সুনিপুণ ও সাবলীল বাচনভঙ্গিতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান।

সাহিত্য ও সংস্কৃতির এই মেলবন্ধনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শ্যামাপ্রসাদ ঘোষ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল আলম এবং সদস্য প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আমিরুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত গুণীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

প্রধান অতিথি ও সভাপতির মূল্যবান বক্তব্য এবং শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের সাম্যবাদী ভাবধারা এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের কথা নতুন করে সবার হৃদয়ে দোলা দিয়ে যায়।