সাংবাদিক কামরুল হাসানের পিতার ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর পিতা প্রয়াত মুছা আলী শেখের ৩৪তম মৃত্যুবার্ষিকী রবিবার। কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের (সাবেক মুরারীকাটি ইউনিয়নের) শেখ পরিবারের অন্যতম সদস্য প্রয়াত মুছা আলী শেখ মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠাতা।
তিনি ১৯৯২ সালের ১০ মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তার মেজ পুত্র সমাজসেবক আমান উল্লাহ আমান।
এদিকে, আগামী শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পর মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদ ও বেত্রবতী হাইস্কুল জামে মসজিদে প্রয়াত মুছা আলী শেখের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট পুত্র কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল এবং মরহুমের পৌত্র আমেরিকা প্রবাসী আব্দুল্যাহেল জাবেদ লিংকন।












