সাতক্ষীরায় আহলেহাদীছ আন্দোলনের সম্মেলন
0-0x0-0-0#
নিজস্ব প্রতিনিধি: ‘প্রচলিত কোনো তন্ত্র-মন্ত্র নয়, ইসলামী খেলাফতই একমাত্র শান্তির পথ’Ñএ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আলতাফ হোসেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমির অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ড. কাবীরুল ইসলাম, আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রিন্সিপাল শায়খ আখতার মাদানী, জেলা আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, নবী-রাসুলরা পৃথিবীতে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। পার্থিব ক্ষমতার মোহ তাঁদের স্পর্শ করতে পারেনি। তাই শয়তানের দাসত্ব পরিহার করে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠায় দলমত-নির্বিশেষে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শের ওপর অবিচল থাকা মুমিনের জন্য অপরিহার্য। তিনি প্রচলিত মতবাদ পরিহার করে অহির নির্দেশিত পথে ফিরে আসার আহ্বান জানান। সম্মেলনে আহলেহাদীছ আন্দোলন, যুবসংঘ, সোনামণি ও আল-আউনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








