সাতক্ষীরায় ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা
সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে উপশাখা সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের দারসুল কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, স্পোর্টস সম্পাদক মো. হাসানুল বান্না, আগরদাঁড়ী মাদ্রাসা থানা সভাপতি মো. মুহিব্বুল্লাহ এবং সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ ইসলাহী সংগঠনকে গতিশীল করতে দায়িত্বশীলদের দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। প্রধান আলোচক মেহেদী হাসান উপশাখা পর্যায়ে কোরআন তালিম, সামষ্টিক পাঠ, সাধারণ সভা ও কর্মী বৈঠক—এই চার মৌলিক কর্মসূচি নিয়মিত পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।









