সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় বাসচাপায় এক  সাইকেল আরোহীর  মৃত্যু 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় বাসচাপায় এক  সাইকেল আরোহীর  মৃত্যু 
পত্রদূত ডেস্ক: দ্রুতগামী  বাস চাপায় এক পথচারী সাইকেল আরোহীর  মৃত্যু হয়েছে। রবিবার  সকাল সোয়া ৯ টার দিকে সাতক্ষীরা – খুলনা সড়কের পাটকেলঘাটা নতুন থানা
(আজিজ কমপ্লেক্সে) র সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল আরোহী আব্দুল মজিদ গাজী(৬৫) সাতক্ষীরা সদরের বিনেরপোতা গ্রামের  মৃত আব্দুল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল মজিদ গাজী রবিবার সকাল সোয়া নয়টার দিকে সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে বিনেরপোতা যাওয়ার সময় আজিজ কমপ্লেক্সের সামনে সাতক্ষীরাগামি একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজী নামের এক পথচারীর মৃত্যুর  সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক যাত্রীবাহী বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি খুলনার খর্নিয়া হাইওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

Ads small one

বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মাসুদ রানা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা।

‎প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র এবং আবদুল্লাহ আল মামুন। ‎এছাড়া উপস্থিত ছিলেন সদর উত্তর থানা শাখার অফিস সম্পাদক ত্বহা আল মাহি ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হোসেন।

‎‎উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

বকচরা মাদ্রাসা পরিদর্শন করলেন নায়েম এর ডেপুটি ডাইরেক্টর ড. আজিজুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বকচরা মাদ্রাসা পরিদর্শন করলেন নায়েম এর ডেপুটি ডাইরেক্টর ড. আজিজুল ইসলাম

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের ডেপুটির ডাইরেক্টর ড.আরিজুল ইসলাম ও ঝিনাইদহ শৈলকূপা সরকারি কলেজের প্রভাষক আসাদুজ্জামান সোমবার সকাল ১০ টায় বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে ড.আরিজুল ইসলাম মাদ্রাসার সুপার রমজান আলীকে ইন হাউজ ট্রেনিং, শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিন থেকে চারটি মাদ্রাসার ৩০ থেকে ৪০ জন শিক্ষকদের নিয়ে একটি ইন হাউজ ট্রেনিং করার ব্যবস্থা করলে একজন ইন্সটেক্টর দিবেন বলে তিনি মাদ্রাসার সুপারকে আশ্বস্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও অবরোধ: ৫৪ জনের নামে মামলা, গ্রেপ্তার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও অবরোধ: ৫৪ জনের নামে মামলা, গ্রেপ্তার-১

পত্রদূত ডেস্ক: সরকারবিরোধী মিছিল, উসকানিমূলক স্লোগান এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘœ সৃষ্টির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বেনজির আহম্মেদ বাদী হয়ে রবিবার কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সাবেক সাংসদ ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ ৫৪ জন ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করা হয়েছে।

মামলার প্রাথমিক বিবরণীতে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে কলারোয়া থানাধীন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সামনে বোয়ালিয়া গ্রামের ইটের সোলিং রাস্তার উপর এলাকার বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ নেতা ও কর্মীরা পরস্পরের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, প্ররোচনা এবং অর্থযোগানের মাধ্যমে একত্রিত হন। পরে তারা জনসাধারণকে স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত রাখা এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে রাস্তা বন্ধ করে একটি মিছিল বের করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মিছিলটি কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সামনে ইটের সলিং রাস্তার ওপর উঠলে হঠাৎ করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক কার্যক্রমে বিঘœ ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

 

এজাহারে আরও দাবি করা হয়েছে, আসামীদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য রয়েছেন।

এ ব্যাপারে এজাহারভুক্ত আসামী যুগিখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট দেশ ত্যাগের পর থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। অথচ ঘটনা ঘটুক বা না ঘটুক তাকে বেনজির আহমেদ মামলায় আসামী করেছে। মামলার আর্জিতে ঘটনায় সময় ও তারিখ উল্লেখ করা হয়নি। অথচ পুলিশের তৈরি প্রাথমিক তথ্য বিবরণীতে ঘটনার তারিখ ও সময় হিসেবে ১১ সেপ্টেম্বর সকাল ১০ টার কথা উল্লেখ করা হয়েছে। মামলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিসাবে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে কলারেয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, এঘটনায় নাহিদুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। বাদী এজাহারে ঘটনার সময় ও তারিখ উল্লেখ না করলেও পুলিশের প্রাথমিক বিবরণীত ঘটনার সময় ও তারিখ কিভাবে উল্লেখ করা হলো তার জবাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারবেন।