সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি গঠনে আনন্দ মিছিল
পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখায় ৫ সদস্যের আংশিক নবগঠিত কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার বিকেলে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি বের হয়।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী, জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ প্রমুখ।
সম্প্রতি হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।






