শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরার আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত: শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরার আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত: শুভেচ্ছা

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ খবরে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের পরপরই বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকা-ে সক্রিয় ভূমিকা পালনকারী আমিনুর রহমান আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পূর্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি বর্তমান গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তার এ পদায়নকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে নবনির্বাচিত সম্পাদককে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্থানীয়রা জানান, আমিনুর রহমান আমিন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে সহযোগিতা করেছেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রদান করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমিনুর রহমান আমিনের এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে সাতক্ষীরা-৪ আসন তথা সাতক্ষীরা জেলার জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ বৃদ্ধি পাবে।
তার এ অর্জনে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আংগুর, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইউম আবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী, শ্যামনগর উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শেখ বাবলুর রহমান, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারিসহ বিভিন্ন নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সব মিলিয়ে আমিনুর রহমান আমিনের এই অর্জনে শ্যামনগর ও কালিগঞ্জ এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

Ads small one

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: “সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গুৃ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় উদ্যোগে র‌্যালি বের হয়।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ শনিবার (৬ জুন) বেলা ১১টায় র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর, আরএমও ডা: সরদার তানভীর মাহমুদ অনিক, মেডিকেল অফিসার ডা: মিসকাতুস সালেহীন, ডা: মৃনাল কান্তি সাহা, ডা: মনোজ মালাকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর বলেন. আমাদের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশেপাশে ও বাড়ির আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার রাখার আহবান জানান।

কলারোয়ায় আল আমিন ফ্যাইন্যান্স এর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযাগে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
কলারোয়ায় আল আমিন ফ্যাইন্যান্স এর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযাগে মানববন্ধন

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া থেকে গ্রাহকের দুইকোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া আল আমিন ফ্যাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের সাথে জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তার এবং টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ওই প্রতিষ্ঠানে টাকা রেখে প্রতারিত হওয়া শতাধিক গ্রাহক এ অভিযোগ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর সিদ্দিক, জাহানারা খাতুন, আব্দুস সাত্তার, সাবিনা খাতুন প্রমুখ।

বেশি লাভের প্রলোভন দেখিয়ে ২০১২ সাল থেকে কলারোয়া থেকে ১৩৬ জন গ্রাহকের কাছ থেকে প্রায় দুইকোটি ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় আল আমিন ফ্যাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সবুজ। ২০১৩ সাল থেকে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও গ্রাহকদের একটি টাকাও ফেরত না দিয়ে চম্পট দেয় প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোন টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী জাহানারা খাতুন বলেন, মেয়ের বিয়ের জন্য তীল তীল করে ৪লক্ষ টাকা জমিয়েছিলাম। সে সময় প্রতারক ওমর ফারুক সবুজ অন্যান্য কর্মকর্তাদের প্রলোভনে পড়ে সমুদয় টাকা আল আমিন ফ্যাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠানে জমা রেখেছিলাম। কিন্তু ওই প্রতারক প্রতিষ্ঠান দীর্ঘদিনেও টাকাগুলো ফেরত দেয়নি।

হোটেলের কর্মচারী স্বামী বিধবা সাবিনা খাতুন বলেন, হোটেল শ্রমিকের কাজ করে জমানো ৬৩ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই প্রতারক প্রতিষ্ঠান। আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। অসুস্থ্য হওয়ার পরেও ঔষধ কিনে খেতে পারি না। আমি আমার টাকা ফেরত চাই। সাথে সাথে ওই প্রতারকদের শাস্তির দাবি জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত ওমর ফারুক সবুজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই টাকা হেড অফিসে জমা হয়নি। প্রতিষ্ঠানটি চালু আছে না বন্ধ হয়ে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জমি ক্রয় করতে গিয়ে বন্ধ করে দিয়েছি। তবে এটার দায় স্থানীয় কর্মচারী আবু সাঈদ সবুজের।

তবে আবু সাঈদ সবুজ বলেন গ্রাহক টাকা পাবে। কিন্তু পাওনা টাকার অংকটা কম। এত টাকা হওয়ার সুযোগ নেই। গ্রাহক পাবে ২৬ লক্ষ টাকা। ইতোমধ্যে কিছু টাকা পরিশোধও করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া আমি তো কর্মচারী ছিলাম মাত্র।

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠানে সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোছাঃ মাহমুদা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রেঞ্জ কর্মকর্তা ইরফান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ রেজাউল করিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ, জিএম আব্দুল জলিলসহ পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সিপিজির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, জীববৈচিত্র্য পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বন, নদী, জলাভূমি ও বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব। মানুষের অসচেতন কর্মকান্ড, বন উজাড়, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় অংশগ্রহণকারীরা জীববৈচিত্র্য সংরক্ষণে গাছ লাগানো, প্লাস্টিক দূষণ কমানো এবং বন্যপ্রাণী শিকার ও নিধন বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিপাদ্য: “প্রকৃতির সঙ্গে সম্প্রীতি ও টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ”।