সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ
oplus_0
সংবাদদাতা: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকাল ১০টায় তিনি সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে এসে পৌঁছালে কলেজের পক্ষ থেকে এবং কলেজের অনার্স শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় তিনি কলেজের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইউনিসেফের একটি গবেষণা শিক্ষা প্রকল্পের শিক্ষার্থীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।
কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম, সাতক্ষীরা ল কলেজ এবং ছফুরন্নেসা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান, উপাধ্যক্ষ ময়নুল হাসান প্রমূখ।












