শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ

সংবাদদাতা: সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকালে তিনি সাতক্ষীরা ল কলেজে এসে পৌঁছালে ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজ গভর্নিং বডির সদস্য এবং ল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান।

এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, এড. মাগফুর রহমান, এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, এড. মোঃ রফিকুল ইসলাম রফিক, এড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর হোসাইন রোকন,
সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমূখ।

এ সময় সাতক্ষীরা ল কলেজের শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ads small one

শার্শায় পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়া আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
শার্শায় পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়া আটক

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শার বাঁগআচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতা করার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়াকে আটক করা হয়েছে।

 

এব্যাপারে শুক্রবার দিবাগত গভীর রাতে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা করেছেন। আটককৃতরা হলেন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া) ফাতেমা খাতুন। আটককৃতদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান জানান, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এর মেয়ে অহনা খাতুন চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৩০১ নং রুমে পরীক্ষা দিচ্ছে।

 

অহনা ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এর নির্দেশে ঐ প্রতিষ্ঠানের আয়া ফাতেমা খাতুন ২৮ এপ্রিলে অনুষ্টিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর গোপনে তার মেয়ের উত্তরপত্র ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। এমন অভিযোগের পেক্ষিতে শার্শা উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় শার্শা উপজেলা প্রশাসন অভিযুক্ত ঐ দু’জনকে আটক করে।

একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান আরো বলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ঘটনার সাথে যুক্ত ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত আড়াইটার দিকে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

শার্শা থানার ওসি মারুফ হাসান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আটকদেরকে আজ শনিবার আদালত পাঠানো হয়েছে।

 

 

 

 

কপিলমুনিতে মানবতার হাত এর আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কপিলমুনিতে মানবতার হাত এর আত্মপ্রকাশ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনিতে অসহায় নিপীড়িত মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার হাত’ এর আত্মপ্রকাশ ঘটেছে।

কপিলমুনির স্থপতি প্রয়াত দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ সাধুর বিনোদ ভবনে শনিবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে শেখ আব্দুর রহমানকে আহবায়ক, জগদীশ চন্দ্র দে সদস্য সচিব ও আসাদুল ইসলাম মিলনকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন শেষে শেখ আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, এলাকার মানুষের সেবা করতে চাই, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে সব সময় সংগঠনটি কাজ করবে। এলাকার মানুষের সহযোগিতা পেলে সংগঠনটি সফলতার সাথে এগিয়ে যাবে।

 

 

 

 

 

সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা কম্পিউটার সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আল বারাকা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার কম্পিউটার ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা এবং দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক খুরশিদ মাসুম ও সদস্যসচিব মাহফুজুর রহমান মুন্না নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে হাফিজ আল আসাদ সান্নু সভাপতি এবং ইমরান খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আফিউল রহমান পাওয়ার ও খুরশীদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রাজু ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, অর্থ সম্পাদক মো. আল-ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম, আইটি সম্পাদক নাসির আল মামুন সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আবদুস সাত্তার, মো. হাফিজুর রহমান খোকন, ইন্দ্রজিৎ ও মীর শাহরিয়ার তপু।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, এক্সেল, ইজবিজ ব্র্যান্ড, সাউথ বাংলা লিমিটেড, ইস্টার্ন আইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে কম্পিউটার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। ব্যবসার মানোন্নয়ন ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।