বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ৯১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
সীমান্তে ৯১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯

পত্রদূত ডেস্ক: সীমান্তে মাদক পাচার ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯১ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৫৫৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। অভিযানে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৮ হাজার ৯৮২ পিস ইয়াবা, ১ হাজার ৯৪৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৭৬৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৯ হাজার ৫৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার রোধেও বিজিবি কাজ করছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

Ads small one

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) ডিএম‌পি‌র ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব্য়ি‌য়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। মঙ্গলবার স্থানীয় সময় বিকালেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) দেশভেদে আলাদা শুল্কহার প্রস্তাব করতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে একটি সূত্র জানিয়েছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। তদন্তে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন
তবে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কহার বজায় রাখার কথা বিবেচনা করছে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।

চীনের পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে রাখার বিষয়টিও বহাল থাকতে পারে। তবে ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি বাড়ানো না হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য প্রস্তাবিত শুল্কহার আরও বাড়তে পারে।

সাবেক মার্কিন বাণিজ্য দফতরের কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনে ১৬ বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্ক প্রস্তাব থাকতে পারে। তার মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে অভিযুক্ত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রশাসন। এসব শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে।

তবে উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তসহ তুলনামূলক কম হারও প্রস্তাব করা হতে পারে বলে জানান তিনি।

গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগের দুর্বলতা নিয়েও পৃথক তদন্ত শুরু হয়। এ দুই তদন্তের মাধ্যমে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্য রয়েছে প্রশাসনের।

মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউমোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
যুক্তরাষ্ট্রের অভিযোগ, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রফতানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে পণ্য উৎপাদন করে আগের মার্কিন শুল্ক এড়িয়ে দেশটির বাজারে প্রবেশ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন।

ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা ও কৌশলগত স্থাপনায় সার্বক্ষণিক নজরদারি চালাতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনে চীনের উচ্চ রেজল্যুশনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় স্যাটেলাইটটি ভারতীয় বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে। ইয়াওগান-৪১ পুরো উপমহাদেশে ধারাবাহিক নজরদারি চালাতে সক্ষম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারিক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
দিগন্তরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের রকেট ও উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করে পাঠানো হয়। এগুলো হলো পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ ও পিআরএসসি-ইও৩।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইটগুলো চীনের বিদ্যমান নেটওয়ার্কের পরিপূরক হিসেবে কাজ করছে। সম্মিলিতভাবে এসব স্যাটেলাইটের মাধ্যমে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি ও নৌ-সুবিধার ওপর আরও ধারাবাহিক নজরদারি সম্ভব।

এ ধরনের ব্যবস্থাকে বলা হয় আইএসটিএআর। স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার ও গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের কার্যক্রম ও সক্ষমতার বিস্তারিত চিত্র তৈরি করে এ ব্যবস্থা।

চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা

প্রতিবেদন অনুযায়ী, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয় আরও আগে। ২০১৮ সাল থেকে পিআরএসএস-১, পাক টিইএস ১এ, পাকস্যাট এমএম১সহ বিভিন্ন স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। এসব স্যাটেলাইটের কক্ষপথ এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনও এলাকা থেকে সরে গেলে অন্যটি সেখানে নজরদারি চালাতে পারে।

২০১৮ সালে উৎক্ষেপিত পিআরএসএস-১ পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি সংগ্রহ করতে পারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি চার দিন পরপর পৃথিবীর যেকোনও স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম। এর মাধ্যমে ভূমির ব্যবহার, জলাশয় ও অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা যায়।

সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়াসুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট এমএম১ যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এটি পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।

২০২২ সালে পাকিস্তানের সুপারকো ও চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করে। এর আওতায় চীনের রকেট ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহারের সুযোগ পায় পাকিস্তান।

ভূমিভিত্তিক নজরদারিতেও পাকিস্তান

দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেইজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। এ প্রকল্পে ভূমিভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে মহাকাশের বস্তু ও স্যাটেলাইট পর্যবেক্ষণ করা হয়। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দামবিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
প্রকল্পটির প্রথম তিনটি পর্যবেক্ষণকেন্দ্রের একটি পাকিস্তানে। অন্য দুটি পেরু ও ইরানে। এসব কেন্দ্রের তথ্য চীনের বেইজিংয়ে একটি কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়। পাকিস্তান একটি কেন্দ্রের আয়োজক হওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ভৌগোলিক সুবিধা পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশ সক্ষমতা বাড়াতে চীনের অগ্রগতির সঙ্গে পাল্লা দিতে ভারতকেও এ ক্ষেত্রে নিজেদের সক্ষমতা ও উপস্থিতি বাড়াতে হবে।

সূত্র: দ্য প্রিন্ট