শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনকে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’ ঘোষণার লক্ষ্যে কনসালটেশন সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
সুন্দরবনকে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’ ঘোষণার লক্ষ্যে কনসালটেশন সভা

শ্যামনগর প্রতিনিধি: ইউনেস্কোর উদ্যোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জকে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’ ঘোষণার লক্ষ্যে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালীনিস্থ রেঞ্জ কার্যালয়ে গতকাল সকালে গুরুত্বপুর্ণ ঐ সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবী, নানা শ্রেণী পেশার জনগোষ্ঠীসহ জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সিপিজি ও ভিডিটি সদস্যরা সেখানে অংশ নেয়। সভায় বনজীবীসহ সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর কাছে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’ সংক্রান্ত বিষয়ে নিজস্ব মতামত জানতে চাওয়া হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনসালটেশন সভার আলোচনায় অংশ নেন বন সংরক্ষক (খুলনা অঞ্চল) ইমরান আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) নির্মল মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি খালিদ বিন মাসুদ, মোঃ শরীফুজ্জামান, গবেষক ডাঃ প্রিন্স।

বনবিভাগ সুত্র জানায় ইউনেস্কো’র আগ্রহে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকায় জোনিং সিস্টেম চালু করার পরিকল্পনা নেয়া হচ্ছে। যার প্রেক্ষিতে তদসংলগ্ন অংশে বসবাসরত জনগোষ্ঠীসহ সুন্দরবনের জীব ও প্রাণ-বৈচিত্র রক্ষার সুযোগ তৈরি হবে। একই সাথে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি এলাকাবাসীর আর্থ-সামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে। ইউনেস্কোর প্রকল্পের আওতায় উক্ত উদ্যোগ নেয়া হচ্ছে।

বনবিভাগ সুত্র আরও নিশ্চিত করে জানা যায় এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনকে কোর, বাফার ও ট্রানজিশন জোনে বিভক্ত করা হবে। তবে সেক্ষেত্রে পুর্বের অভয়ারণ্য আয়াতন বৃদ্ধি পাবে না বলেও নিশ্চিত করা হয়। বরং এই প্রকল্পের আওতায় বনজীবীসহ সুন্দরবনের জীব ও প্রকৃতি রক্ষায় করণীয় সম্পর্কে ধারনা পেতে বনজীবীসহ স্থানীয় সব গোষ্ঠীর সাথে স্টেকহোল্ডার কনসালটেশন এ সভার আয়োজন করা হয়েছে।

এসময় স্থানীয় মৌয়াল, মৎস্যজীবী, ট্রলার মালিক, কাঁকড়া শিকারীসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা প্রস্তাবিত ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Ads small one

সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

সংবাদদাতা: ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার আয়োজনে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাসপাতালের ডেন্টাল ইউনিটে ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান। এতে ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মাসুম বিল্লাহ বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা দেন।

অনুষ্ঠানে হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল, পিআরও আবু হেনা মোস্তফা কামাল বুলবুল ও মার্কেটিং অফিসার ফজলুর রহমান উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে প্রায় অর্ধশত রোগী বিনামূল্যে চক্ষু ও ডেন্টাল সেবা গ্রহণ করেন।

মনিরামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
মনিরামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর): ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে পারখাজুরা বাজার সাইক্লোন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় সংস্থার আহ্বায়ক হাফেজ শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

ক্যাম্পে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে সেবা ও পরামর্শ দেন। আয়োজকেরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কলারোয়ায় ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
কলারোয়ায় ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠ সংরক্ষণ ও তদারকির লক্ষ্যে একটি ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্দেশ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কলারোয়া হাইস্কুল মার্কেটে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবিব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন ও ফুটবলার ইমনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, খেলাধুলা, ওয়াজ মাহফিল ও রাজনৈতিক সমাবেশের প্রাণকেন্দ্র এই মাঠটি বর্তমানে অনুপযোগী হয়ে পড়েছে। মাঠটির সৌন্দর্য বৃদ্ধি ও পরিচর্যার জন্য দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কাজ শুরু করা হবে।