শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য: এক মাসে ২৬ মামলা, গ্রেপ্তার ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য: এক মাসে ২৬ মামলা, গ্রেপ্তার ৭

কয়রা (খুলনা) প্রতিনিধি: সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ, মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে গত এক মাসে ২৬টি মামলা করেছে বন বিভাগ। এ সময় অভিযান চালিয়ে ২৪টি নৌকা জব্দ এবং মাছ, কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জামসহ ২৫ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুম উপলক্ষে গত ১ জুন থেকে সুন্দরবনে সব ধরনের মাছ ও কাঁকড়া আহরণ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি অসাধু চক্র রাতের অন্ধকারে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে মাছ-কাঁকড়া আহরণ ও হরিণ শিকারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

এসব অপরাধ দমনে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তারা নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছেন। জুন মাসের অভিযানে খুলনা রেঞ্জ এলাকা থেকে ২৪টি নৌকা জব্দ এবং ২৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৫টি পিওআর (প্রসিউকিউশন অফেন্স রিপোর্ট) এবং ২১টি ইউডিআর (আন্ডার ডিটেকশন রিপোর্ট) মামলা রয়েছে। এসব মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। বাকি ৩ জন পলাতক রয়েছেন। এ ছাড়া বিষ প্রয়োগ সংক্রান্ত ৬টি এবং হরিণ শিকারের অভিযোগে ১টি মামলা করা হয়েছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উল্লেখ করেন, নিষিদ্ধ সময়ে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনসম্পদ রক্ষায় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সুন্দরবন রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Ads small one

বুকের নিরামিষ বোতাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
বুকের নিরামিষ বোতাম

 

জ্যোৎস্না রহমান
তুমি আবদার করলে, রসালো প্রেমের কবিতা লিখতে ;
কিন্তু আমার ছাপোষা শব্দরা নিরামিষাশী।
তবুও উনুন জ্বালিয়ে রান্না বসালাম,
কয়েক পদ আমিষ রাঁধব বলে
আঁশ বটিতে রাতকে কেটে হাঁড়িতে চাপালাম ;
ঢুলু ঢুলু চোখ, খুলে ফেলল সমস্ত বসন
কিন্তু হৃদয় চাইছে, নিরামিষ স্পর্শ।
আসলে একটু যতœ পাওয়ার খিদে
হৃদয়ের অলিগলিতে পোস্টার লাগিয়েছে,
যেখানে শুশ্রূষা পাওয়ার বিজ্ঞাপন
হয়তো একদিন কারো চোখে পড়বে,
যার নিঃস্বার্থ প্রেম ওষুধের মতো তেতো
অথচ শিয়রে বসে রাতকে ভাঁজ করতে করতে
শোনাতে থাকবে জলপট্টির ইতিহাস।

ভালোবাসা হৃদয়ের অমোঘ উচ্চারণ;
যে নিভৃতে কবিতা হয়ে
প্রেমিক প্রেমিকার চোখে দোল খায়।

অনুমোদনহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
অনুমোদনহীন

রেশম লতা
রাষ্ট্রীয় অনুমোদনহীন একটা প্রেম করছিলাম
ভাবছিলাম সফল শাসনযন্ত্র দিয়া বেবাকরে পোষ মানাইমু
পল্টিবাজ বেয়াইনে বেগড়া দিছে
দিছে নিরীহ জনতাও!

গতকাইল মাইজ্জামিয়ার একাডেমিত গেছিলাম ওয়ালীরে পড়তে-
বাংলায় ঢুইক্কা শুনি শিক্কিত বাক্যরা পুলিশ হইয়া গেছে
ব্যাকরণ হইছে লাঠি
মুষ্টিবদ্ধ হাতে ঘোষণা করলাম, যে শব্দ শোষণের পক্ষে দাঁড়ায় তাকে ছিঁড়া ফেলো-
আমি নির্দোষ হন্তাকারী কেননা শব্দ হত্যা কোনো অপরাধ নয়।

ঈশ্বরকে জবাবদিহির কাঠগড়ায় তুলব। যদি তিনি নির্দোষ হন, তবে প্রমাণ দিক
না পারলে
নীরবতাও অপরাধ।

স্বাক্ষর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
স্বাক্ষর

মোঃ রহমত আলী
আমার সবগুলো সাজানো অক্ষর,
তোমাদের প্রাণ ছোঁবে.. তা তো নয়।
ভালোবাসা আর ভালোলাগা যে এক, তাও নয়;
অনর্থক কিছু নয়.. যদি অর্থ (মানে) রয়।
ভুল তো সবার হয়, আমারও হয়,
তবে সার্থকতা ভুল শুধরে যদি শুদ্ধ রয়;
এতে হাসির কী বন্ধু.. যদি রহস্য উদঘাটন হয়!

আমার আঁকা হরফ সাহিত্য তো নয়,
যা শায়েরী বা কোনো কবিতা হয়;
এতো এক স্বাক্ষর মাত্র.. যা সাক্ষ্য হয়ে রয়।