মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

স্থির থাকাটাই সবচেয়ে বড় পরীক্ষা: মিম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
স্থির থাকাটাই সবচেয়ে বড় পরীক্ষা: মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেড় দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন শোবিজে। অভিনয় করেছেন ভারতীয় সিনেমাতেও। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে এই তার এই পথচলা মোটেই সহজ ছিলো না।

শুক্রবার নতুন একটি প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন মিম। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ারের চড়াই উতরাই এবং টিকে থাকার গল্প নিয়ে কথা বলেছেন তিনি। তার মতে, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই সবচেয়ে বড় পরীক্ষা।

তিনি বলেন, কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।

ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।

প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে এবং কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।

এই অভিনেত্রী বলেন, কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে না এটা পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।

বর্তমানে মিমের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম। এর মধ্যে ‘মালিক’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এছাড়া ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন মিমি। এর মধ্যে শেষ ‘লাইফ লাইন’ সিরিজের শুটিং।

নতুন কাজ ও মাঝে কিছুটা বিরতির বিষয়ে মিম বলেন, মাঝে কিছু সময় আমার বিরতি ছিল। এর মধ্যে আমি শুধু গল্প দেখেছি। তবে আমার কাছে মনে হয়েছে এই গল্পগুলো আমার জন্য নয়। তাই কাজ হয়নি। তবে কয়েকটি কাজ করছি। নির্মাতাদের থেকে এখনই সেগুলো সম্পর্কে বলতে নিষেধ করা আছে তাই বলছি না। ঠিক সময়ে অবশ্যই জানানো হবে।

Ads small one

দেবহাটায় চিংড়িতে পুশ, ৫০ হাজার টাকা জরিমানা ও আটক চিংড়ি ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
দেবহাটায় চিংড়িতে পুশ, ৫০ হাজার টাকা জরিমানা ও আটক চিংড়ি ধ্বংস

সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়তে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়েছে। এসময় অপদ্রব্য পুশ করার অভিযোগে ৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করে ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ পুড়িয়ে ধ্বংশ করা হয়।

অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা ও মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার।
আভিযানিক দল ব্যবসায়ীদের সতর্ক করে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম ধরে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

কেশবপুরে ৭৫ বছর বয়সী গৌরী অধিকারীকে হত্যা, মেয়ে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
কেশবপুরে ৭৫ বছর বয়সী গৌরী অধিকারীকে হত্যা, মেয়ে আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়ায় সোমবার রাতে ৭৫ বছর বয়সী গৌরী অধিকারীকে হত্যা করা হয়েছে। তিনি মৃত কালীপদ অধিকারীর স্ত্রী।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতেই এই হত্যাকান্ড ঘটতে পারে। ইতোমধ্যে মেয়ে দীপ্তি অধিকারীকে পুলিশ হেফাজতে নিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা পুলিশ বলছে সত্য উদঘাটনের চেষ্টা চলছে।

উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করবে সরকার। তিনি জানান, কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। পাশাপাশি বৃদ্ধি করা হবে আরও ১০ হাজার জনবল। এতে করে অতীতের তুলনায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচির কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই বাহিনী জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড শুধু সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তাই নয়, বরং অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও ভূমিকা রাখছে। তাদের নিয়মিত টহলের ফলে সমুদ্রপথ এখন অনেক বেশি নিরাপদ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুন্দরবন সংরক্ষণে কোস্ট গার্ড বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি “গার্ডিয়ান এট সী’’ মূলমন্ত্রে আধাসামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে বাহিনীটি আজ উপকূলীয় জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, কোস্ট গার্ড বর্তমানে উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে মাদক এবং অস্ত্র পাচার, মানবপাচার, চোরাচালান, জলদস্যুতা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে দুর্ঘটনায় পড়া নৌযান উদ্ধার ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সুন্দরবনের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বনাঞ্চলে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। গত এক বছরের বেশি সময় সুন্দরবনে ২৯টি অভিযানে ৩৫ জন ডাকাত গ্রেফতার, ৪৭ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৩০ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। এছাড়া প্রায় ১৪৬ কোটি টাকা মূল্যের অবৈধভাবে পাচার হওয়া কাঠ উদ্ধার করেছে।

কোস্ট গার্ডের আধুনিকায়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে তিনটি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে। জাইকার অর্থায়নে মাল্টিরোল রেসপন্স ভেসেল ও দুটি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণ কাজ চলমান রয়েছে। খুলনা শিপইয়ার্ড থেকে বুলেটপ্রুফ সুবিধাসম্পন্ন হাই-স্পিড বোট সংগ্রহের চুক্তিও সম্পন্ন হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক ডকইয়ার্ড নির্মাণ, নতুন প্যাট্রোল ভেসেল সংযোজন, হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোস্ট গার্ড সদস্যদের আবাসন সমস্যা সমাধানে মিরপুর জোয়ারসাহারা ও পূর্বাচলে জমি অধিগ্রহণের কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তি ও নতুন সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে আরও দক্ষ ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।