হযরত আব্বাস (রা.) কমপ্লেক্সের ঢালাইয়ের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ধুলিহরে উৎসবমুখর পরিবেশে হযরত আব্বাস (রা.) কমপ্লেক্সের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।
সদর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।
এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এবং ইসলামী আলোচক মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপ-অধ্যক্ষ আরিফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, মফেজউদ্দিন ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ কারী আনারুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন আমির আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমপ্লেক্স কমিটির সদস্যবৃন্দ।









