৩০ মে সাতক্ষীরা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী (রিইউনিয়ন) আগামী ৩০ মে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শনিবার কলেজ মিলনায়তনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাশ। এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী, শাহেদ মোস্তফা চৌধুরী ও আবুল কালাম আজাদসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঈদের একদিন পর ৩০ মে শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ২০ মে বুধবারের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
রেজিস্ট্রেশনের জন্য ইতোমধ্যে ব্যাচভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জোবায়ের আলমসহ অন্য শিক্ষার্থীরা প্রস্তুতিমূলক এই সভায় নিজ নিজ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য দেন। বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই মহামিলনে অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পুরো সভাটি সঞ্চালনা করেন নাজমুল হক।










