ব্রহ্মরাজপুরে ব্যবসায়ী বাকবুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালের ডাঙা গ্রামের বাসিন্দা ও ‘বাগবুল মাইক সার্ভিস’-এর স্বত্বাধিকারী মো. বাকবুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় তাঁর নিজ বাসভবনের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, শহিদুর রহমান এবং মরহুমের জামাতা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মাওলানা রাফিন হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।









